এক্সপ্লোর

Kashmir Attack: জল আটকে পাকিস্তানে খরা, বেশি জল ছাড়ালেই বন্যা ! জব্দ করার কূটনৈতিক কৌশল ভারতের

Kashmir Attack Modi On Water Strike For Pakistan: বাগলিহার বাঁধ দিয়েই পাকিস্তানকে জব্দ করার কৌশল ভারতের !

নয়াদিল্লি: পাকিস্তানকে প্রত্যাঘাতে ভারতের 'ওয়াটার স্ট্রাইক'। একদিকে সিন্ধু জল চুক্তি স্থগিত, আরেকদিকে ঝিলম থেকে বাড়তি জল। জল দিয়েই পাকিস্তানকে জব্দ করার কূটনৈতিক কৌশল ভারতের। জল আটকে পাকিস্তানে খরা, বেশি জল ছাড়ালেই বন্যা!বাগলিহার বাঁধ দিয়েই পাকিস্তানকে জব্দ করার কৌশল ভারতের।

আরও পড়ুন, কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত কমান্ডো ঝন্টু আলি শেখকে শ্রদ্ধা শুভেন্দুর, 'মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ..' !

প্রত্যেক ভারতীয়র রক্ত ফুটছে। ষড়যন্ত্রকারীদের কড়া জবাব দেবই। পহেলগাঁও হামলা নিয়ে আগেই নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। একইভাবে হুঙ্কার শোনা গিয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলাতেও। তবে এদিন উচ্চ পর্যায়ের বৈঠকে এবার পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়ে দিলেন প্রধানমন্ত্রী মোদি। 

 ভূস্বর্গ কাশ্মীরে মঙ্গলবারের ভয়ঙ্কর হত্যালীলার নৃশংসতায় শিউরে উঠেছে গোটা দেশ। ভয়াবহ জঙ্গি হামলা কেড়ে নিয়েছে ২৬টা প্রাণ। বেছে বেছে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে হিন্দু পর্যটকদের। পাকিস্তানি জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার প্রত্য়াঘাত চাইছে গোটা দেশ। রীতিমতো যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে তিন বাহিনীর সেনাও। এই পরিস্থিতিতে রবিবার মন কি বাত অনুষ্ঠানে জঙ্গি ও তাদের মদতদাতাদের কড়া শাস্তি দেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন,পহেলগাঁওয়ে ওই হামলা, যারা সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে তাদের হতাশা, কাপুরুষতাকে প্রকাশ করেছে।  সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ১৪০ কোটি ভারতীয়র পাশে রয়েছে গোটা বিশ্ব। আমি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আবার আশ্বাস দিচ্ছি, তারা ন্যায়বিচার পাবে। ন্যায় মিলবেই। এই হামলায় দোষী ও ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে। এর আগে বিহারের সভামঞ্চ থেকে পহেলগাঁও হামলার ৪৮ ঘণ্টার মধ্যে, নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন,আমি সমগ্র বিশ্বকে বলছি, ভারত প্রত্যেক জঙ্গিকে চিহ্নিত করে, খুঁজে বের করে শাস্তি দেবে এবং তাদের যারা মদত দেয়, পৃথিবীর শেষ প্রান্ত থেকেও তাদের ধরে আনা হবে। সন্ত্রাসবাদ কখনই ভারতের প্রাণশক্তি ভাঙতে পারবে না। সন্ত্রাসবাদীদের শাস্তি পেতেই হবে। 
 
একইভাবে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের গলায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেছিলেন, আমি দেশবাসীকে আশ্বস্ত করে বলতে চাই, এই ঘটনার জন্য় যারা দায়ী খুব শিগগিরই তারা যোগ্য় জবাব পাবে। প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী--হুঁশিয়ারির তালিকা লম্বা হচ্ছে, কিন্তু বদলা কবে নেওয়া হবে? প্রশ্ন তুলছিল বিরোধীরা।জম্মু ও কাশ্মীর  ডোরু, কংগ্রেস বিধায়ক  গুলাম আহমেদ মির বলেছিলেন, প্রত্যাঘাতের জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, এইরকম পদক্ষেপ মোদি সরকার আগেও নিয়েছে। এখন যে পদক্ষেপের ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে বোঝা যাবে তার কতটা কার্যকর হল।  তবে এবার সেই দোটানা আর রইল না। এবার পাকিস্তানের বিরুদ্ধে কখন, কোথায় কীভাবে হামলা? ঠিক করতে সেনাবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিয়েছেন প্রধানমন্ত্রী।
 

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget