এক্সপ্লোর

Kashmir Terror Attack: খাওয়ার সময়ই গুলি, প্লেটে রক্তের স্রোত! জঙ্গি হামলায় ঝাঁঝরা স্বামী, 'ফিরিয়ে দিন ওঁকে', আর্তনাদ স্ত্রীর

Kashmir Attack: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাড়হিম দৃশ্য। প্রকৃতি যেন থমকে গিয়েছে মুহূর্তে। চারিদিকে হাহাকার, কান্না, রক্তের ছিটে চোখেমুখে আর কেবল অসহায়তা।

নয়া দিল্লি: 'দয়া করে বাঁচান, আমার স্বামীকে বাঁচান', ভূস্বর্গ-জুড়ে আর্তনাদ। উপত্যকাজুড়েই প্রতিধ্বনিত হচ্ছে করুণ আর্তি। ততক্ষণে প্রায় সব শেষ। বেড়াতে এসে যে এই পরিণতি হতে পারে তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ। ভূস্বর্গ যেন আবার ভয়ঙ্কর। জঙ্গিদের নির্বিচারে গুলিতে মৃত্যু হল কাশ্মীরে বেড়াতে যাওয়া নিরীহ মানুষের।  

পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের জায়গা পহেলগাম। মঙ্গলবার সেখানেই এলোপাথাড়ি গুলি চালিয়ে পর্যটকদের খুন করল জঙ্গিরা। পর্যটকদের ওপর এই জঙ্গি হামলার ঠিক পরমুহূর্তের একটি ভয়াবহ ভিডিও সামনে এসেছে!
যেখানে আতঙ্কিত পর্যটকদের প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যাচ্ছে! এক পর্যটককে বলতে শোনা যাচ্ছে, তাঁরা ভেলপুরি খাচ্ছিলেন। তখনই সেখানে গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। হামলার ঠিক পরই সামনে আসা এই হাড় হিম করা ভিডিওতে, এক মহিলাকে তাঁর স্বামীর জন্য চিৎকার করে সাহায্য চাইতে শোনা যাচ্ছে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হাড়হিম দৃশ্য। প্রকৃতি যেন থমকে গিয়েছে মুহূর্তে। চারিদিকে হাহাকার, কান্না, রক্তের ছিটে চোখেমুখে আর কেবল অসহায়তা। বেশ কয়েকজন আহত ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতেও দেখা যায়।  হামলা থেকে বেঁচে যাওয়া পর্যটকদের দলের সঙ্গে থাকা শিশুটিও কাঁপছে ঘটনার মর্মান্তিক আকস্মিকতায়।  
 

দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার একটি প্রধান পর্যটন কেন্দ্র হল পহেলগাম। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে। অনন্তনাগের কাছে, অমরনাথগামী পর্যটক বোঝাই বাসে হামলা চালিয়েছিল জঙ্গিরা। জঙ্গি হামলায় আটজনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালের মে মাসে, পহেলগামেরই রিসর্টে, দুই পর্যটককে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। জুনে পুণ্যার্থী বোঝাই একটি বাস লক্ষ্য করে গুলি চলে। সেই হামলায় ৯ জনের মৃত্যু হয়েছিল। 

এদিকে ইতিমধ্যেই শ্রীনগরের উদ্দেশে রওনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গি হামলার নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি। যারা এর নেপথ্যে আছে তারা ছাড়া পাবে না।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী লিখেছেন, জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে কাপুরুষোছিত জঙ্গি হামলায় পর্যটকদের মৃত্যু এবং কয়েকজনের আহত হওয়ার খবর নিন্দনীয় এবং হৃদয়বিদারক। সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ একজোট রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protests: আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
আন্দোলনকারীদের লক্ষ্য করে ছররা গুলি দিল্লিতে, সরকারি রেকর্ডেই এবার মিলল প্রমাণ, পেলেট গান ব্যবহারের কথা স্বীকার
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
'কোনও কড়া পদক্ষেপ নয়' NEET আন্দোলনকারীদের নিয়ে সুপ্রিম-নির্দেশ, কাদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয়?
Narendra Modi Facebook Video: ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
ফেসবুক থেকে হঠাৎ ডিলিট প্রধানমন্ত্রীর ভিডিও, মেটা বলছে 'প্রযুক্তিগত ত্রুটি'
Japan Earthquake : ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি
ভয়ঙ্কর ভূমিকম্পে দুলে উঠল জাপান ! যে কোনও সময় আছড়ে পড়তে পারে সুনামি, বড় সতর্কতা জারি

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget