এক্সপ্লোর

Kashmir Attack: কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানার নেপথ্যে পাকিস্তান? অমিত শাহকে পহেলগাঁওয়ে যেতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Pahalgam Attack: এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি।

নয়া দিল্লি: ভূস্বর্গে ভয়াবহ জঙ্গি হামলা। কাশ্মীরে এবার রিসর্টে জঙ্গি হানা। এখনও পর্যন্ত খবর, এই হামলায় নিহত ২ পর্যটক, আহত ১০। জানা গিয়েছে, বৈসরণ উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলি চলে। এই ঘটনার পরই এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে নিরাপত্তাবাহিনীর তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে আহত পর্যটকরা রাজস্থানের। এই হামলার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলেই সূত্রের খবর। 

এদিকে কাশ্মীরে জঙ্গি হামলার খবর পেতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সকল উপযুক্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এমনকী প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশও দিয়েছেন। উল্লেখ্য, দু’দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে রয়েছেন মোদি। সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণে এই নিয়ে তৃতীয়বার সৌদি গিয়েছেন তিনি। সেখান থেকেই তিনি এই নির্দেশ দেন ফোনে, এমনটাই সরকারি সূত্রে খবর।                                   

ইতিমধ্যেই অমিত শাহ জানিয়েছেন, ভিডিও কনফারেসিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমি ও অফিসাররা এজেন্সিদের সঙ্গে বৈঠকে বসতে শ্রীনগর যাচ্ছি। 

সূত্রের খবর, দুপুর আড়াইটার দিকে সেনাবাহিনীর পোশাক পরা ২ থেকে ৩ জন সন্ত্রাসী বৈসরণ এলাকায় এসে ঘোড়ায় চড়ে আসা পর্যটকদের উপর গুলি চালায়। পহেলগাঁও বাজার থেকে ৩ থেকে ৪ কিলোমিটার দূরে বৈসরণে পৌঁছানোর জন্য পর্যটকরা ঘোড়ায় চড়ে যান কারণ সেখানে যাওয়ার কোনও রাস্তা নেই। সেই সময়ই হামলা হয়।  

এই ঘটনায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, 'এই ঘটনায় আমি শোকাহত। পর্যটকদের উপর এই আক্রমণ জঘন্য কাজ। এই হামলার অপরাধীরা পশু, অমানবিক এবং অবমাননার যোগ্য। নিন্দার কোনও শব্দই যথেষ্ট নয়। আমি নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। আহতদের চিকিৎসার ব্যবস্থা তদারকি করতে হাসপাতালে গিয়েছেন আধিকারিকরা। আমিও অবিলম্বে শ্রীনগরে ফিরে যাচ্ছি।' 

সেরা শিরোনাম

Bengali Trekkers Missing: ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৮ বাঙালি পর্যটক? ভয়ঙ্কর তুষারধসে আটকে বিছিন্ন যোগাযোগও?
Weather Alert: কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু বৃষ্টি, কালো মেঘে ঢেকেছে আকাশ, আগামীকাল ১০ জেলায় বর্ষণের সম্ভাবনা
Hooghly News : দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
দেখতে পাননি বাইক চালক, চিনা মাঞ্জা সুতো গলায় লেগে ভয়াবহ দুর্ঘটনা জিটি রোডে
West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget