এক্সপ্লোর

Kashmir : ফের মুখোমুখি ভারতীয় সেনা-জঙ্গি ! কাশ্মীরে তুঙ্গে গুলির লড়াই, পোখরানে ধরা পড়ল ISI এজেন্ট

সকালে অভিযান চলাকালীন জঙ্গিদের ঘিরে ফেললে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তারক্ষা বাহিনী।

কাশ্মীর :  কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তাবাহিনী। কিশতোয়ারের ডোলগাঁওয়ে চলছে জোরদার গুলির লড়াই। এদিন সকালে অভিযান চলাকালীন জঙ্গিদের ঘিরে ফেললে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তারক্ষা বাহিনী।

শনিবার ভোরে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী আবারও অভিযান শুরু করে। জঙ্গিদের শিকড় থেকে তুলে তুলে মারতে, গত ১৩ দিন ধরে চলছে  অপারেশন ত্রাশি। ১ ১৪তম দিনে প্রবেশ করল সেনার অ্যাকশন।  ভারতের গোয়েন্দা ও সেনারা সদা সতর্ক । গোয়েন্দা সূত্রে খবর পেয়ে, ভোর হওয়ার আগেই অ্যাকশন মোডে সেনা। হোয়াইট নাইট কর্পস, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ যৌথভাবে এই অভিযান চালাচ্ছে । সেনা কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গিরা যাতে একজনও পালাতে না পারে, তাই ঘিরে ফেলা হয়েছে এলাকা।

গত ১৮ জানুয়ারি তুষারাবৃত অঞ্চলে অপারেশন ত্রাশি-১ অপারেশন শুরু করে সেনা। প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম এলাকায় অভিযান চালানো অত্যন্ত কঠিন।  এর ফলে সন্ত্রাসবাদীরা অনেক সময় পালাতে সক্ষম হয়। অভিযানের প্রথম দিনেই একজন প্যারাট্রুপার প্রাণ হারান এবং সাতজন সৈন্য আহত হন।

অন্যদিকে, অন্যদিকে ভারতীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়ল এক পাক-চর। রাজস্থানের পোখরান থেকে ধরা হল এক বছর আঠাশের যুবককে।  পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থেকে নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার করছে, বলে খবর ছিল গোয়েন্দাদের কাছে। বিশেষত সীমান্তের কাছাকাছি জায়গাগুলিতে বিশেষ নজর রাখা হয়। এরই মধ্যে গোয়েন্দাদের কাছে খবর আসে, রাজস্থানের পোখরানের এক ব্যক্তি সেনাবাহিনীর তথ্য চালান করছে।  নেডান গ্রামের বাসিন্দা ঝবারারাম পুত্র ভানা রামের গতিবিধি সন্দেহজনক ঠেকে ভারতীয় গোয়েন্দাদের কাছে  । এরপর আরও বেশি করে নজর রাখা শুরু হয়। দেখা যায়, এই লোকটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাগাতার পাক হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখছে।  এরপর তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ এবং মোবাইল ঘেঁটে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তকে পাক এজেন্সিগুলি হানিট্র্যাপ এবং অর্থের লোভ দেখিয়েছিল। এই লোভে পড়ে সে ভারতীয় সেনা বাহিনীর সঙ্গে সম্পর্কিত অনেক গোপন তথ্য শেয়ার করছিল। শুধু তাই নয়, সে নিজের নামে নেওয়া  সিম কার্ডের ওটিপি পাক হ্যান্ডলারদের দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভেট করায়, যা দেশ বিরোধী কার্যকলাপ করার জন্য ব্যবহার করা হচ্ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

India Helps Bangladesh : জ্বালানি সংকটের মধ্যেই বাংলাদেশে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল ভারত
জ্বালানি সংকটের মধ্যেই বাংলাদেশে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল ভারত
Bengal Election 2026 : কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; 'কী কী দিয়ে কী করতে হয় আপনারা সব জানেন'
কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; 'কী কী দিয়ে কী করতে হয় আপনারা সব জানেন'
PM Modi: ভোটমুখী ৫ রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির, লকডাউন নিয়ে কী বার্তা?
ভোটমুখী ৫ রাজ্য ছাড়া সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির, লকডাউন নিয়ে কী বার্তা?
EC suspends Inspector Avijit Paul: কর্তব্যে অবহেলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ ! বাসন্তীর ঘটনায় আইসি-কে সাসপেন্ড করল কমিশন
কর্তব্যে অবহেলা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ ! বাসন্তীর ঘটনায় আইসি-কে সাসপেন্ড করল কমিশন
Advertisement

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget