এক্সপ্লোর

Kashmir News: নিয়ন্ত্রণরেখা আবারও অশান্ত, 'বিনা উস্কানিতে' ফের গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা

Kashmir Update: ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাক-সেনা চৌকি থেকে গুলি চালানো হয়েছে। যোগ্য জবাব দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে।

Kashmir News: নিয়ন্ত্রণরেখায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানি সেনা। গতকালে রাতে নিয়ন্ত্রণরেখার ভারতীয় চৌকিতে 'বিনা উস্কানিতে' গুলি চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। দু'রাতের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সেনাবাহিনীকে 'উস্কানোর' চেষ্টা করেছে পাকিস্তানি সেনা। পড়শি দেশ 'বিনা উস্কানিতে' গুলি চালানোর পাল্টা যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। 

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক পাক-সেনা চৌকি থেকে গুলি চালানো হয়েছে। জম্মু ও কাশ্মীর এবং লাদাখে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীকে আলাদা করেছে যে সীমানা, নিয়ন্ত্রণরেখার সেই অংশ বরাবর পাকিস্তানের দিক থেকে গুলি চালানো হয়েছে। পাকিস্তানি সেনা তাদের একাধিক চৌকি থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানোর পর চুপ থাকেনি ভারতীয় সেনাও। যোগ্য জবাব দেওয়া হয়েছে প্রতিবেশী দেশের সেনাবাহিনীকে। তবে এই ঘটনায় দু'পক্ষের তরফেই কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে বিবৃতি দিয়েছে ভারতীয় সেনা। 

গত ২২ এপ্রিল ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায়। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে, বেছে বেছে হিন্দু পুরুষদের টার্গেট করে, মাথায় গুলি করেছে জঙ্গিরা। কাশ্মীরের এই জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ২৬ জনের। কেউ চোখের সামনে শেষ হতে দেখেছেন বাবাকে। কোথাও স্ত্রী, সন্তানের সামনে শেষ করে দেওয়া হয়েছে পরিবারের কর্তাকে। মহিলা এবং শিশুদের ছেড়ে দিয়েছে জঙ্গিরা। তাদের বলা হয়েছে এই গোটা ঘটনা তারা যেন দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানায়। 

এই ন্যাক্কারজনক ঘটনার পর পাঁচটি কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি জানান, 'নয়াদিল্লিতে পাক হাইকমিশনের প্রতিরক্ষা, সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের পার্সোনা নন গ্রাটা ঘোষণা করা হয়েছে। ভারত ছাড়ার জন্য তাঁদের এক সপ্তাহ সময় দেওয়া হয়। বাতিল করা হল পাকিস্তানের নাগরিকদের ভিসা। বিদেশ সচিব জানিয়েছেন, 'সিন্ধু জলবণ্টন চুক্তি ( ১৯৬০) অবিলম্বে স্থগিত করা হল, যতক্ষণ না পর্যন্ত পাকিস্তান সীমান্ত পারে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করছে। আটারি চেক পোস্ট অবিলম্বে বন্ধ করা হল। যারা উপযুক্ত অনুমোদন নিয়ে প্রবেশ করেছেন, তারা ১ মে ২০২৫ এর মধ্যে ফিরে যাবেন। তৃতীয়, পাকিস্তানের নাগরিকদের ভারত ভ্রমণ বাতিল করা হল। পাকিস্তানি নাগরিক যারা ভিসা নিয়ে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হচ্ছে। দূতাবাসের আধিকারিক সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হয়েছে, ১ মে ২০২৫ থেকে যা কার্যকরা হবে।' 

সেরা শিরোনাম

Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
Mahua Moitra News: মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
মহুয়া মৈত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে মামলা হয়েছিল
Kolkata Heritage School: হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
হেরিটেজ স্কুলে সাপের কামড় পড়ুয়াকে, হাসপাতালে তৃতীয় শ্রেণির ছাত্র, আজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Kolkata Fire: কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, সরাসরি শুভেন্দুকে আক্রমণ শুভঙ্করের, বললেন, ‘১০০ দিন পেরিয়ে গেল, আপনারা পারছেন না’

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget