এক্সপ্লোর

Kashmir News : প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরের দিনই প্রত্যাঘাত ! উড়িয়ে দেওয়া হল অভিযুক্ত লস্কর জঙ্গির বাড়ি

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরের দিনই প্রত্যাঘাত। এবার অনন্তনাগে বাড়ি উড়ল এক জঙ্গির

শ্রীনগর : গতকালই বিহারের মধুবনির সভা থেকে সন্ত্রাসবাদীদের জমি মাটিতে মিশিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।  পহেলগাঁও সন্ত্রাসে সন্দেহভাজন অভিযুক্ত লস্কর জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল। বৈসরণে নিরীহ ২৬ জনকে খুনের ঘটনায় অভিযুক্ত আদিল ঠোকরের বাড়ি মিশিয়ে দেওয়া হল মাটিতে। লস্কর ই তৈবার জঙ্গি আদিল ঠোকর আদিল গুরি নামেও পরিচিত। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে পাকিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিল আদিল। গত বছর জম্মু-কাশ্মীরে ফিরে আসে সে।  

কে এই আদিল

কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার তদন্তে নেমে প্রথমে পর্যটকদের সঙ্গে কথা বলে সন্দেহভাজনের স্কেচ আঁকায়। তারপর তা  প্রকাশ করে জম্মু কাশ্মীর পুলিশ। যাঁদের ছবি প্রকাশ করা হয়, তাঁদের নাম আসিফ ফৌজি, সুলেমান শা এবং আবু তালহার । সূত্রের খবর, পর্যটকদের ওপর গুলি চালায় এই ৪ জঙ্গি।আরও ৩ জঙ্গি পরিস্থিতির ওপর নজর রাখে। জানা যায়, এদেরই অন্যতম নির্দেশক আদিল গুরু। এই  পাক জঙ্গি কয়েক বছর আগে কাশ্মীরে অনুপ্রবেশ করে। ফের ২০১৮ সালে পাকিস্তানে চলে যায়। হামলাকারী জঙ্গিদের মধ্যে একজনের নাম ছিল আসিফ শেখ। এই আসিফের বাড়িই শুক্রবার বিস্ফোরণে গুঁডি়য়ে যায় নিরাপত্তারক্ষীদের সামনেই। আদিল ও আসিফের সঙ্গে দুই পাক জঙ্গিও ছিল। হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। জানা যাচ্ছে, এখনও দুই জঙ্গি পহেলগাঁওয়ের জঙ্গলেই লুকিয়ে। ঘিরে ফেলা হয়েছে জঙ্গল। চলছে গুলির পর গুলি।  

বৈসরন উপত্যকায় পর্যটকদের হত্যায় যে সব জঙ্গিরা জড়িত তাদের মধ্যে নাম উঠে  আসে আসিফ শেখেরও। পুলিশ সূত্রে খবর, পুলওয়ামার ত্রালে বিকট বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মোংঘামা এলাকায় জঙ্গি আসিফের বাড়ির আশপাশে প্রচুর বিস্ফোরক মজুত করা ছিল। সার্চ অপারেশনের সময় স্পেশাল ফোর্সের লোকজন আসিফ শেখের বাড়ির কাছে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। ভেতরে নড়াচড়াও দেখেন।  বিপদ আঁচ করে দ্রুত সরে যান তাঁরা। তারপরই নিমেষের মধ্যে বিস্ফোরণে উড়ে যায় জঙ্গি আসিফ শেখের বাড়ি। বিকট শব্দ হয়। ছিটকে পড়ে ইট। মুহূর্তে বাড়িটা ধ্বংসাবশেষের চেহারা নেয়। কারা থাকতেন এই বাড়িতে, কী কী মজুত ছিল, পরিবারের লোক আসিফের এই কাজের কথা জানে? খোঁজ নিচ্ছে সেনাবাহিনী। 

ভারতের আরও পদক্ষেপ  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget