এক্সপ্লোর

Kashmir Protest : খামেনেইয়ের মৃত্যুতে কাশ্মীরে বিক্ষোভ ! বড় পদক্ষেপ প্রশাসনের, সিল করা হল লাল চক, ইন্টারনেটও নিয়ন্ত্রিত

Kashmir Protest Over Khamenei Death : জম্মু-কাশ্মীর থেকে উত্তরপ্রদেশ, লাদাখ থেকে কর্নাটক, পথে নেমেছে হাজার হাজার শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিমরা। এই পরিস্থিতিতে কাশ্মীরে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। 

মার্কিন ও ইসরায়েলি হামলায় খামেনেইর মৃত্যুর খবরে ফুঁসছে কাশ্মীরের একাংশ। রবিবারই রাস্তায় নামে শয়ে শয়ে মানুষ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনেইয়ের মৃত্যুর পর অশান্তির আঁচ চরমে। শুধু ভূস্বর্গ নয়, ভারতের বিভিন্ন প্রান্তে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে উত্তরপ্রদেশ, লাদাখ থেকে কর্নাটক, পথে নেমেছে হাজার হাজার শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলিমরা। এই পরিস্থিতিতে কাশ্মীরে বড়সড় পদক্ষেপ করল পুলিশ। 

রবিবার থেকেই অশান্তির আঁচ কাশ্মীরের শ্রীনগর, বদগাম, অনন্তনাগ ও পুলাওয়ামা সহ বিভিন্ন এলাকায়। আমেরিকা ও ইসরায়েল বিরোধী স্লোগান তুলে পথে নামে বহু মানুষ। কালো পতাকা  নিয়ে মৌন মিছিল করে। হাতে ছিল খামেনেইয়ের ছবি। এছাড়া একটি ধর্মীয় সংগঠন সোমবার কাশ্মীরে ধর্মঘটের ডাক দিয়েছে। রবিবার খামেনেইয়ের ছবি এবং পতাকা নিয়ে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নামে। মিছিলে ছিলেন মহিলা ও শিশুরাও। কেউ কেউ বলেন,  খামেনেই আমার কাছে আমার বাবা-মায়ের চেয়েও বেশি প্রিয়। এটি একটি অপূরণীয় ক্ষতি। তাকে মারা হয়েছে, কারণ তিনি ছিলেন মহান ইসলাম নেতা।  সবচেয়ে বড় স্তম্ভ। লাল চকে দাঁড়িয়ে বলেন এক মহিলা। সঙ্গে ছিলেন তাঁর স্বামী এবং আট বছরের ছেলেও। 

বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বেশ কিছু এলাকায় ।  বন্ধ করে দেওয়া হয়েছে বিক্ষোভের কেন্দ্রস্থল লাল চক। মোবাইল ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়েছে বেশ কিছু এলাকায়। কাশ্মীর জুড়ে সমস্ত স্কুল ও কলেজ দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার বেশ কিছু ধর্মীয় ও সামাজিক গোষ্ঠী ধর্মঘটের ডাক দিয়েছে। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এই বনধকে সমর্থন করেছেন। 

যুদ্ধের আপডেট

আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। পাল্টা প্রত্যাঘাত হেনেছে ইরানও। এই আবহে, লেবানানে হামলা চালাল ইজরায়েল। অন্য়দিকে, ইরানের তরফেও হামলা চলছে। জানা যাচ্ছে, দুবাই, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্তত ১২টি জায়গায় হামলা চালিয়েছে তারা। পাশাপাশি, হামলা চালানো হয়েছে, দুবাই, বাহারিনের বিভিন্ন হোটেলে। হামলা চালানো হয়েছে তেল আভিভ, বাহারিন, কাতারের বিভিন্ন জনবসতি এলাকায় হামলা চালানো হয়েছে। 

অন্যদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ কাশ্মীরের মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। আবদুল্লাহ বলেছেন যে তার সরকার ইরানে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের বিষয়ে খোঁ রাখছে। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের নিরাপত্তা  নিশ্চিত করতে বিদেশ মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।  


 

সেরা শিরোনাম

SIR News : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget