এক্সপ্লোর

আমেরিকা ছাড়া অন্যান্য দেশে কতটা মানা হচ্ছে লকডাউন? চলুন, দেখে নিই

ফ্রান্স সরকার বাচ্চাদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে বাবা মায়ের ওপর।

কলকাতা: আমেরিকার জর্জিয়া, ওকলাহোমা ও আলাস্কা রাজ্যে লকডাউন শিথিল করা হয়েছে। তাদের বক্তব্য, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির মুখ চেয়ে এই সিদ্ধান্ত। আমেরিকায় অবশ্য করোনা মৃতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গিয়েছে, বিশেষজ্ঞরা এভাবে লকডাউন শিথিল করার তীব্র নিন্দা করেছেন। এশিয়ার যে সব দেশে এই ভাইরাস পৌঁছয়নি এখনও বা প্রকোপ কম, সে সব দেশেও শুরু হয়ে গিয়েছে দৈনন্দিন কাজকর্ম। চিনে আজ ধরে ১০ দিন করোনা মৃতের কোনও নতুন তথ্য সামনে আসেনি, সংক্রমিত হয়েছেন নতুন করে ১২ জন। এঁদের মধ্যে ১১ জন বিদেশ থেকে এসেছেন। চিনে এখন মাত্র ৮৩৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি, ১,০০০ জন আছেন কোয়ারান্টাইনে। এখনও পর্যন্ত এই রোগে ৮২,৮১৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গিয়েছেন ৪,৬৩২ জন। দক্ষিণ কোরিয়া থেকে করোনার ১০টি নতুন মামলা সামনে এসেছে। এ নিয়ে অষ্টম দিন এ দেশে নতুন সংক্রমণের সংখ্যা ২০-র কম রইল। ভারতে ১৮,৬০০-র বেশি মানুষ করোনা আক্রান্ত, প্রাণ হারিয়েছেন ৭৭৯ জন। কিন্তু গত সপ্তাহেই গ্রামীণ এলাকায় কৃষি সম্পর্কিত কাজকর্ম শুরু করার অনুমতি দেওয়া হয়েছে, কারণ লকডাউনের জেরে লক্ষ লক্ষ মজুর সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন। ফ্রান্স সরকার বাচ্চাদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিয়েছে বাবা মায়ের ওপর। তাঁরাই ঠিক করবেন, ১১ মে লকডাউন উঠে গেলে বাচ্চারা ঘরেই থাকবে না স্কুলে যাবে। বেলজিয়াম জানিয়েছে, ৩ মে-র পর জরুরি কাজের জন্য শুধু খোলা হবে হাসপাতাল, জামাকাপড়ের দোকানও খোলা হবে। ডেনমার্কে খুলে দেওয়া হয়েছে ছোটদের স্কুল। স্পেনে আগামীকাল অর্থাৎ রবিবার থেকে লকডাউন তুলে নেওয়া হবে। সেখানেও বাচ্চাকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত বাবা মা নেবেন। ইতালি, স্পেন ও ফ্রান্সের পর ইংল্যান্ড ইউরোপের চতুর্থ দেশ যেখানে করোনায় মৃতের সংখ্যা সর্বাধিক। তারা এখনও লকডাউন সংক্রান্ত নিয়মে কোনও শিথিলতা আনেনি। আমেরিকার জর্জিয়া ও ওকলাহোমায় সেলুন, স্পা ইত্যাদি খোলার অনুমতি দেওয়া হয়েছে। আলাস্কায় খোলা হচ্ছে রেস্তোঁরা, ছোটখাটো দোকান ও অন্যান্য ব্যবসাপত্র। যদিও কিছু এলাকায় চলছে কড়াকড়ি।  

সেরা শিরোনাম

Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."
Bengal Oppositions : 'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
'মহামিছিলে মমতা-অধীর-বিমান-সেলিমদের দেখতে চাই', কেন বললেন রাজ্য বিজেপির নেতা ?
Baranagar Incident: “একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..
“একসঙ্গে পাবজি গেম খেলতেন, দীর্ঘদিনের সম্পর্ক..”, বরানগরে তরুণী খুনে একাধিক নতুন তথ্য, ধৃতকে জেরা করতেই যা জানা গেল..

ভিডিও

Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget