এক্সপ্লোর

Messi in Kolkata: 'গতকাল থেকেই আঁচ পাচ্ছিলাম... ফোন আসছিল আমার কাছে ', যুবভারতী-কাণ্ডে রাজ্যপাল, রাজ্যের ভূমিকায় প্রশ্ন

CV Anand Bose: কয়েকজনের ব্যক্তিগত লাভের জন্য ফুটবলকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়েছে, দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

কলকাতা: যে দিনটা হওয়ার কথা ছিল স্বপ্নপূরণের, আনন্দের, সেই দিনটাই বদলে গেল বিশৃঙ্খলায় (Kolkata Messi Event vandalism,)। যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে দেখার জন্য কাতারে কাতারে দর্শক ভিড় জমিয়েছিলেন। তবে প্রিয় ফুটবলারকে দেখতেই পেলেন না সিংহভাগ সমর্থকরা। তাতেই ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। স্টেডিয়াম থেকে উড়ে এল শ'য়ে শ'য়ে জলের বোতল। মাঠ ময় ভাঙা চেয়ার। মেসি-বরণের দিনেই যুবভারতীতে 'লজ্জার দৃশ্য'। তাণ্ডব সামলাতে নাজেহাল হত হল পুলিশ-RAF-কে। 

মেসিকে স্বাগত জানাতে বহুদিন ধরে চলছিল প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর সম্বর্ধনা, শাহরুখ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগমন, মেসি সাক্ষাৎ ঘিরে যুবভারতীতে চাঁদের হাট বসেছিল। তবে সেই আনন্দের মুহূর্ত বদলে গেল অরাজকতায়। লন্ডভন্ড সব। রণক্ষেত্র যুবভারতী ক্রীড়াঙ্গন। গোটা ঘটনার দায় আয়োজকদেরই নিতে হবে, স্পষ্ট জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose), প্রশ্ন তুললেন সরকারের ভূমিকা নিয়েও।

তিনি সাংবাদিকদের বলেন, 'ফুটবল আইকন মেসিকে উদ্যোক্তরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ব্যবহার করেছেন। কয়েকজনের ব্যক্তিগত লাভের জন্য ফুটবলকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়েছে। এর দায় কে নেবে? উদ্যোক্তাদেরই এর জন্য হাত তুলতে হবে। আর পুলিশই বা কোথায় ছিল? গতকালই সাধারণ মানুষের অনেকে আমায় ফোন করেছিল, বিভিন্ন তথ্য পাচ্ছিলাম, তার থেকেই আঁচ পেয়েছিলাম কিছু ঘটতে পারে। রাজ্য সরকারকে সেইজন্য়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও বলেছিলাম। তবে কোনও ব্যবস্থাই করা হয়নি। এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের হওয়া উচিত।

এই ঘটনায় মেসির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী। মমতা এক্স পোস্টে লেখেন, 'সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি গভীরভাবে মর্মাহত। হাজারো ক্রীড়াপ্রেমীদের সঙ্গে আমি স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির কাছে ক্ষমাপ্রার্থী। ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি। কমিটির মাথায় থাকবেন প্রাক্তন বিচারপতি অসীম কুমার রায়। কমিটিতে থাকবেন মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিব। এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। এই ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার পথও খুঁজবে কমিটি'।

যুবভারতীতে চরম বিশৃঙ্খলা, সরব শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং ক্রীড়া ও দমকলমন্ত্রীর গ্রেফতারি দাবি শুভেন্দুর অধিকারীর। 'এই ঘটনায় তদন্ত চলছে', গোটা বিষয়ে মন্তব্য করতে নারাজ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget