এক্সপ্লোর

NRS Job : এনআরএসে ডোম নিয়োগের বিজ্ঞপ্তি, ৬টি পদে আবেদন জমা ৮ হাজার ! আবেদনকারীর তালিকায় স্নাতক-স্নাতকোত্তরধারীরা

এবার এনআরএসে ডোম নিয়োগের(অস্থায়ী) বিজ্ঞপ্তি জারি। ৬টি পদের জন্য আবেদন জমা পড়ল প্রায় ৮ হাজার।

সন্দীপ সরকার, কলকাতা : এবার এনআরএসে ডোম নিয়োগের(অস্থায়ী) বিজ্ঞপ্তি জারি। ৬টি পদের জন্য আবেদন জমা পড়ল প্রায় ৮ হাজার। আবেদনকারীদের মধ্যে ২ হাজারেরও বেশি স্নাতক। আছেন ৫০০-র কাছাকাছি স্নাতকোত্তর ডিগ্রিধারী। এছাড়াও ডোম হতে চেয়ে আবেদন করেছেন ১০০ ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী। ৭৮৪ জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে। তাঁদের মধ্যে ৮৪ জন মহিলা রয়েছেন।

কোভিডের দাপট এখনও অব্যাহত। গত দেড়-দুই বছর ধরে বহু সংখ্যাক মানুষ করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে মারা গেছেন। অনেকে করোনা সন্দেহে ভর্তি থেকেছেন। কোভিড রিপোর্ট আসার আগে মৃত্যু হয়েছে। ফলে, শ্মশানঘাটে মৃতদেহের লম্বা লাইন দেখা গেছে। মৃতদেহ ওয়ার্ড থেকে বের করে শববাহী গাড়িতে পৌঁছে দেওয়া, সেখান থেকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়া-এইসব কাজের জন্য রয়েছেন ডোমরা। কিন্তু, এই ডোমদের সংখ্যার একটা ঘাটতি দেখা যায় বছর দেড়েক ধরেই। 

এর পর রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, হাসপাতালে হাসপাতালে ডোমের সংখ্যা বাড়ানো হবে।  আরও বেশি করে ডোম নিয়োগ করা হবে। যাঁরা বিভিন্ন হাসপাতালে চুক্তির ভিত্তিতে কাজ করতে চান, সেখানে চুক্তির ভিত্তিতে নিয়োগ হয়েছে। কোথাও হাসপাতালগুলি সরাসরি নিয়োগ করেছে। কোন হাসপাতাল কতজন ডোম নিতে পারবে তার নির্দেশ দিয়ে দিয়েছিল স্বাস্থ্য দফতর। গত কয়েক মাস ধরে সরকারি হাসপাতালগুলিতে ডোম নিয়োগ অনেকটা বেড়েছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ সর্বত্র ডোম নিয়োগ করা হয়েছে।

এবার এনআরএসে অস্থায়ীভাবে ছয় জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু, ৬টি পদের জন্য আট হাজারের বেশি আবেদন জমে পড়ায় চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের। তা ছাড়া এই পদে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এইট পাশ। আবেদনকারী ডোম সম্প্রদায়ভুক্ত হলে বা মর্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। কিন্তু, সবথেকে উল্লেখযোগ্য বিষয় যেটি তা হল, এই পদে আবেদনকারীদের মধ্যে ২ হাজার ২০০ জন রয়েছেন স্নাতক ডিগ্রিধারী। স্নাতকোত্তর ডিগ্রিধারী আবেদনকারীর সংখ্যা ৫০০-র কাছাকাছি। 

সেরা শিরোনাম

Baruipur News: থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
থমথমে বারুইপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন প্রচুর পুলিশ, কড়া নিরাপত্তায় মোড়া গোটা এলাকা
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Weather Alert: দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
দিনভর দফায় দফায় বৃষ্টি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সতর্কতা, আরও শক্তিশালী নিম্নচাপ
LPG নিয়ে বড় আপডেট ! হরমুজ নির্ভরতা কমাতে আমেরিকার সঙ্গে বিরাট ডিল ভারতের ?
LPG নিয়ে বড় আপডেট ! হরমুজ নির্ভরতা কমাতে আমেরিকার সঙ্গে বিরাট ডিল ভারতের ?

ভিডিও

Weather News: নিম্নচাপের জেরে আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনভর দফায় দফায় বৃষ্টি
Suvendu Adhikari: এবার কলেজে ছাত্রীদের ভর্তির হার বেড়েছে ২৬.৪৫%, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির বেদি ভাঙচুর ঘিরে উত্তাল রাজনীতি
TMC News: সোমবার Delhi-তে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল
Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget