এক্সপ্লোর

WhatsApp Fraud: প্রতারকরা নিয়ন্ত্রণ করবে আপনার হোয়াটসঅ্যাপ, এই কাজ করেননি তো ?

WhatsApp Fraud: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর মাধ্যমে এই সচেতনতার পাঠ দিচ্ছে কলকাতা পুলিশ। ভিডিয়োতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে নতুন ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা।

WhatsApp Fraud: আপনার এক ভুলই দরজা খুলে দেবে প্রতারকদের কাছে। নিজের কাছে ফোন থাকলেও আপনার হোয়াটসঅ্যাপের নিয়ন্ত্রণ চলে যাবে জালিয়াতদের কাছে। সেখান থেকে আপনার কনট্যাক্টস, ছবি ছাড়াও বন্ধুদের বিস্তারিত বিবরণ পেয়ে যাবে প্রতারকরা।  হোয়াটসঅ্যাপে এই প্রতারণা চক্র রুখতে মহানগরবাসীকে সতর্ক করল কলকাতা পুলিশ।

WhatsApp Fraud: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োর মাধ্যমে এই সচেতনতার পাঠ দিচ্ছে কলকাতা পুলিশ। ভিডিয়োতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপে নতুন ধরনের প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা। ভেরিফিকেশন কোড ও ওটিপির মাধ্যমে চলছে এই প্রতারণা চক্র। যেখানে নিজেদের মোবাইলে আপনার নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করছে প্রতারকরা। এরপরই হোয়াটসঅ্যাপের নিয়ম মেনে আপনার নম্বরে আসবে ওটিপি বা ভেরিফিকেশন কোড। এখান থেকেই শুরু হয় প্রতারকদের কাজ।   

WhatsApp Fraud: নানা অছিলায় আপনার থেকে এই হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন কোড পাওয়ার চেষ্টা করবে জালিয়াতরা। প্রতারকের পাতা ফাঁদে পা দিলেই বা হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন কোড শেয়ার করলেই আপনার হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে তাদের হাতে। তাই এই ধরনের প্রতারণার থেকে হওয়া থেকে বাঁচতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা উচিত। কখনোই এই ধরনের ভেরিফিকেশন কোড বা ওটিপি কাউকে জানাবেন না।

WhatsApp Fraud: কী হতে পারে বিপদ ?
বেশিরভাগ ক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপে রাখা গোপন ছবি, তথ্য ছাড়াও নম্বর হাতিয়ে নেয় প্রতারকরা। অনেকেই হাতের কাছে রাখবে বলে হোয়াটসঅ্যাপে ব্যাঙ্কিং কোড, পাসওয়ার্ড ছাড়াও আধার, প্যান নম্বর স্টোর করে রাখেন। এই ধরনের তথ্য প্রতারকদের হাতে গেলে খালি হবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এমনকী আপনার ছবি ব্যবহার করে হতে পারে নয়া জালিয়াতি। এখানেই শেষ নয়। আপনার হোয়াটসঅ্যাপ হাতিয়ে বন্ধু, পরিচিত ও আত্মীয়দের কনট্ক্টসও পেয়ে যাবে প্রতারকরা। যাতে নিজের সঙ্গে সঙ্গে পরিচিতদেরও বিপদ বাড়বে। 

WhatsApp Fraud: কী করবেন না ?  

কখনোই হোয়াটসঅ্যাপের ওটিপি ভেরিফিকেশন কোড কারও সঙ্গে শেয়ার করবেন না। মনে রাখবেন হোয়াটসঅ্য়াপের ভেরিফিকেশন কোড বা ওটিপি হল আপনার হোয়াটসঅ্য়াপে ঢোকার পাসওয়ার্ড। অচেনা নম্বর থেকে আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো কোনও লিঙ্কে ক্লিক করবেন না। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে ২ ফ্যাক্টর অথেন্টিকেশন ফ্যাক্টরটি সক্রিয় বা অ্যাকটিভেট করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget