শিয়ালদা স্টেশনের বাইরে আগুন, কালো ধোঁয়ায় ভরেছে চারিপাশ, আতঙ্ক চরমে
অগ্নিকাণ্ডের জেরে কার্যত ধোঁয়ায় ঢেকেছে স্টেশন চত্বর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন।

কলকাতা : ফের আগুন কলকাতায় । শিয়ালদা স্টেশনের বাইরে ফুড কোর্টে লাগল আগুন । ধোঁয়ায় ঢেকেছে চারিপাশ। সপ্তাহে প্রথম কাজের দিনে আতঙ্ক ছড়িয়েছে ।
স্টেশনের বাইরে এই খাবারের দোকানগুলি অনেক মানুষেরই ভরসা। রেলযাত্রী থেকে বাইরের লোকজনও এই সব ফুড জয়েন্টে আসেন। তার মধ্যে একটি দোকানেই লাগে আগুন। তা থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে দ্রুত। সপ্তাহের প্রথম কাজের দিনে আগুনের জেরে আতঙ্কে রয়েছেন যাত্রীরা। অগ্নিকাণ্ডের জেরে কার্যত ধোঁয়ায় ঢেকেছে স্টেশন চত্বর।
স্থানীয়দের একাংশের দাবি, সকাল ৯.১৫ নাগাদ লেগেছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে RPF, দমকলের ১টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে কাজ। কিন্তু তারই মধ্যে একটি বড় সমস্যায় পড়েছেন দমকল কর্মীরা। তাঁদের অভিযোগ, শিয়ালদা স্টেশন থেকে পর্যাপ্ত জল পাওয়া যায়নি। তাছাড়া ওই ফুড কোর্টে অগ্নি নির্বাপণ ব্যবস্থাও কাজ করেনি। সব মিলিয়ে পরিস্থিতি বেশ প্রতিকূল। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে ফুড কোর্টের কাচ ভেঙে ভিতরে ঢোকেন দমকলের আধিকারিকরা ।
Before You Go
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট























