এক্সপ্লোর

বেলেঘাটা আইডির আউটডোরে দীর্ঘক্ষণ চিকিৎসক না থাকার অভিযোগ, হাজিরা নিয়ে কড়া নির্দেশ কর্তৃপক্ষের

আউটডোরে চিকিত্‍সকের হাজিরা নিয়ে এবার কড়াকড়ি করল বেলেঘাটা আইডি হাসপাতাল

কলকাতা: আউটডোরে চিকিত্‍সকের হাজিরা নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করল বেলেঘাটা আইডি হাসপাতাল। করোনা আক্রান্তদের পাশাপাশি নন কোভিড রোগীরাও আসেন এই হাসপাতালের আউটডোরে। কিন্তু মঙ্গলবার নন কোভিড বিভাগে ডায়াবেটিক রোগীদের আউটডোরে বেলা ১১টা পর্যন্ত কোনও চিকিত্‍সক ছিলেন না বলে অভিযোগ ওঠে রোগীদের তরফে। এ নিয়ে রোগীর পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছে বলে খবর। 

এরপরই বিষয়টি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্তের জন্য গঠন করা হয়েছে কমিটি। বেলেঘাটা আইডি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল আশিস মান্না জানাচ্ছেন, 'নন কোভিড রোগীর সংখ্যা বাড়ছে আউটডোরে । দেখা হচ্ছে যাতে ভবিষ্যতে এই অভিযোগ না ওঠে। বেলেঘাটা হাসপাতাল কর্তৃপক্ষের ইঙ্গিত, যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হবে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সূত্রের খবর, সব আউটডোরের চিকিত্‍সকদের সতর্ক করা হয়েছে যাতে তাঁরা সময়ে আউটডোরে বসেন।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই অভিযোগ ওঠে বেলেঘাটা আইডি-তে ওষুধ নষ্ট হওয়ার খবর প্রকাশ্যে আসে। শোনা যায় প্রায় কোটি টাকা দামের অ্যান্টি-ভাইরাল ওষুধ পড়ে নষ্ট হচ্ছে হাসপাতালে। করোনা আবহে অন্য রোগে আক্রান্তদের হাসপাতালে আসার প্রবণতা কমায় এই বিপত্তি বলে হাসপাতাল সূত্রে খবর। ব্যবস্থা নিতে স্বাস্থ্য ভবনে চিঠি দিল হাসপাতাল কর্তৃপক্ষ। মেয়াদ ফুরোনোর আগে মজুত ওষুধ অন্য হাসপাতালে কাজে লাগানোর জন্য আবেদন জানানো হয়েছে ওই চিঠিতে।

সব ধরনের সংক্রামক রোগ ছাড়াও যে কোনও পশুর কামড়ের চিকিত্সাও হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। কিন্তু রাজ্যে করোনার ঢেউ আছড়ে পড়ার সময় থেকে এই হাসপাতালে কোভিড রোগীদের ভিড় বেড়েছে।

২০২০-র শুরুতেই বেলেঘাটা আইডি-কে করোনা চিকিত্সায় নোডাল হাসপাতাল ঘোষণা করে স্বাস্থ্য দফতর। ধাপে ধাপে বাড়ানো হয় কোভিড বেডের সংখ্যা। পাল্লা দিয়ে কমেছে নন-কোভিড বেড। ফলে বেলেঘাটা আইডি-তে অন্য রোগে আক্রান্তদের ভিড় কমতে শুরু করে। এই পরিস্থিতিতে অন্য রোগের ওষুধ অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly Election 2026 : 'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
'নেড়া বেলতলায় একবারই যায়, উনি আবার এসেছেন, হারিয়ে পাঠিয়ে দেব', সজলকে নিশানা সায়ন্তিকার
West Bengal Assembly Election 2026 : নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?
নন্দীগ্রামকে চেনেন 'হাতের তালু'র মতো, শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের 'বাজি' পবিত্র কর আসলে কে ?
West Bengal Assembly Elections 2026: চুঁচুড়ায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, কেন টিকিট পেলেন না ‘হেভিওয়েট’ অসিত মজুমদার?
চুঁচুড়ায় তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, কেন টিকিট পেলেন না ‘হেভিওয়েট’ অসিত মজুমদার?
TMC Candidate List : কলকাতার কোন আসনে কাকে প্রার্থী করল তৃণমূল ? একনজরে প্রার্থীতালিকা...
কলকাতার কোন আসনে কাকে প্রার্থী করল তৃণমূল ? একনজরে প্রার্থীতালিকা...

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
Embed widget