এক্সপ্লোর

Bengal SIR Hearing: SIR-শুনানির নোটিস হাতে নিয়ে লাইনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন !

Tajmul Hossain SIR Hearing: ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে SIR নোটিস পান, এবার SIR-শুনানির নোটিস হাতে নিয়ে লাইনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন !

কলকাতা: SIR-শুনানির নোটিস হাতে নিয়ে লাইনে রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে SIR নোটিস পাঠানো হয়। সেই নোটিস সংক্রান্ত শুনানিতেই আজ হাজির হন তাজমুল, '২০০২-এর ভোটার তালিকায় মন্ত্রীর বাবার নাম ছিল দিদার বক্স', পরবর্তীকালে সেই নাম  হয়ে যায় দিদার হোসেন, খবর কমিশন সূত্রে। 

আরও পড়ুন, কাজ নয়, "কলকাতা বেড়াতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিল ..", নাজিরাবাদ অগ্নিকাণ্ডের পর নিখোঁজ একাদশ শ্রেণীর ছাত্র তমলুকের দেবাদিত্য !

 SIR-এর শুনানিতে ডাক পান রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শুনানির নোটিস পেয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ও। অন্যদিকে আগেই নোটিস পেয়ে শুনানিতে হাজিরা দেন তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম।ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। তারপরও অনেককেই শুনতে হচ্ছে কাগজপত্র ঠিক নেই!

কেউ অশক্ত শরীরে হাজিরা দিচ্ছেন। কাউকে অ্যাম্বুল্যান্সে নিয়ে আসতে হচ্ছে। এক কথায় SIR-এর শুনানি নিয়ে হয়রানি, হেনস্থার অভিযোগের শেষ নেই। তবে শুধু সাধারণ মানুষ নয়। শুনানিতে ডাক পড়ছে জন প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনদেরও। এই আবহেই এবার SIR-এর শুনানিতে, আজ হাজিরা দিলেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন।

২৯ জানুয়ারি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর BDO অফিসে হাজিরা দিতে হবে তাঁকে।নোটিস পেতেই এদিন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে BDO অফিসের সামনে ধর্নায় বসেন তিনি।হরিশ্চন্দ্রপুর সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন বলেন, আমার নাম এবং বাবার নাম সঠিক রয়েছে। আমি তিনবারের নির্বাচিত জনপ্রতিনিধি। তারপরেও বিজেপির চক্রান্তে কমিশন ইচ্ছাকৃতভাবে হয়রানি এবং বিভ্রান্ত সৃষ্টির চেষ্টা করছে। শুধু মন্ত্রী নন, SIR-এর শুনানিতে ডাক পড়েছিল, ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিরও।

ভাঙড় ISF বিধায়ক  নৌশাদ সিদ্দিকি বলেন, নোটিস বাড়িতে পৌঁছেছে। আমি এতটুকু আতঙ্কিত নই।  হয়তো হয়রানি করা হচ্ছে। এছাড়া আর কিছুই নয়।  নির্বাচন কমিশনকে সামনে রাখছে। পিছনে তৃণমূল আর বিজেপি দুজন মিলে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে। '২০১৬ ও ২০২১ সালে রাসবিহারী কেন্দ্রে কংগ্রেসের হয়ে বিধানসভা ভোটে লড়েছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। এবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক সেই আশুতোষ চট্টোপাধ্যায়কেও SIR-এর হিয়ারিংয়ে ডাকা হয়।
 
নোটিস আসে তাঁর বাবা-মায়ের কাছেও। প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, হয়রানি, হেনস্থা। বিজেপির দলদাস, রাজনৈতিক কারণে ডাকা হয়েছে। আমার বাবা ও মাকেও ডাকা হয়েছে। নোটিসে AERO-র সই নেই। একদিকে যখন তাজমুল হোসেন, নৌশাদ সিদ্দিকি, আশুতোষ চট্টোপাধ্যায়রা হিয়ারিংয়ের নোটিস পান, তখন অন্যদিকে হাজিরা দেন, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ ও মোহনবাগানের সচিব সৃঞ্জয় বসু।

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Weather Update: উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?
উইকেন্ডেই কমবে বৃষ্টি, তারপরেই পারদ পতন, আগামী সপ্তাহেই শীতের আমেজ, কী বলছে আবহাওয়া দফতর ?

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget