এক্সপ্লোর

Coal Smuggling Case: কয়লাকাণ্ডে জ্ঞানবন্ত সিংহকে আড়াই ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বর্তমানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত এই আইপিএস অফিসার

কলকাতা:  কয়লাকাণ্ডে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত, ডিরেক্টর অফ সিকিওরিটি জ্ঞানবন্ত সিংহকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই।  আজ সকাল সাড়ে ৬টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন জ্ঞানবন্ত। 

সিবিআই সূত্রে খবর, জ্ঞানবন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানান, তাঁকে আজ সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের কারণে ব্যস্থ থাকতে হবে। তাই যেন তাঁকে আগে ছাড়া হয়। এদিন জ্ঞানবন্তকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কয়লাপাচারের জাল কতদূর বিস্তৃত, তারই রহস্য উদ্ঘাটনে নেমেছে সিবিআই। তদন্তকারী আধিকারিকদের দাবি, কয়লাপাচারের তদন্তে নেমে ইতিমধ্যেই বেশকিছু নথি তাঁদের হাতে এসেছে।

একাধিক সাক্ষী বয়ানে দাবি করেছেন, একদা আইজি পশ্চিমাঞ্চল জ্ঞানবন্ত সিংয়ের সঙ্গে পাচারকারীদের সম্পর্ক রয়েছে। 

সিবিআই সূত্রে দাবি, পাচারকারীদের থেকে তিনি টাকা নিয়েছিলেন কিনা, বা তাঁদের সঙ্গে কোনও সম্পর্ক ছিল কিনা, সে বিষয়ে জানতেই সিনিয়র আইপিএস অফিসার জ্ঞানবন্তকে তলব করা হয়েছিল। 

ভোট গণনার ঠিক আগের দিন জ্ঞানবন্ত সিংকে তলব করে সমন পাঠায় সিবিআই। সেখানে আজ, মঙ্গলবার, নিজাম প্যালেসে তাঁকে হাজির হতে বলা হয়েছিল। সেই মতো, এদিন হাজিরা দেন জ্ঞানবন্ত। 

এদিকে, ফেরার যুব তৃণমূল নেতা বিনয় মিশ্রকে ইমেল পাঠিয়ে তাঁর অবস্থান জানতে চাইল সিবিআই।   গরু পাচারকাণ্ডে সোমবার, সিবিআইয়ের সামনে বিনয় মিশ্রকে হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 

কিন্তু, হাজির না হয়ে বিনয় সিবিআইকে ইমেল করে জানান, করোনাকালে বাইরে বেরোতে পারবেন না। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। 

সেই প্রস্তাব খারিজ করে পাল্টা ইমেল করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, যুব তৃণমূল নেতার কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি আপাতত কোথায় রয়েছেন? সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য তিনি কোনও চেষ্টা করেছেন? সেই চেষ্টা করে থাকলে কীভাবে করেছেন? 

আগে এডিজি (আইনশৃঙ্খলা) পদে ছিলেন জ্ঞানবন্ত সিং। ভোটের মুখে সেই পদ থেকে তাঁকে সরানো হয়। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার পর, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ডিরেক্টর অফ সিকিওরিটি পদ থেকে বিবেক সহায়কে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। সেই পদে বসানো হয় জ্ঞানবন্ত সিংকে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget