এক্সপ্লোর

East West Metro : ডিসেম্বরেই শিয়ালদা থেকে চালু হতে পারে মেট্রো রেল

শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনে শুরু হচ্ছে ট্রায়াল রান।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : তৈরি হয়ে গেছে টানেল, দ্রুতগতিতে এগোচ্ছে স্টেশনের কাজ। বসেছে লাইন। এবার তাতেই চাকা গড়ানোর পালা। শনিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনে শুরু হচ্ছে ট্রায়াল রান।

বর্তমানে ইস্ট-ওয়েস্টের, সেক্টর ফাইভ থেকে ফুলবাগান স্টেশন পর্যন্ত চলছে মেট্রো। এবার ফুলবাগান থেকে শিয়ালদা পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার, পরিষেবা বাড়াতে তৎপর মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট প্রকল্পের অন্যতম বড় স্টেশন হতে চলেছে শিয়ালদা। কী কী থাকছে ? 

  • থাকবে ৩০টি টিকিট কাউন্টার।
  • ১৩টি এক্সক্যালেটর।
  •  ৫টি লিফট।

মেট্রো স্টেশন থেকে যাত্রীরা যাতে সহজে শিয়ালদা মেন ও সাউথে যেতে পারেন, সেই ব্যবস্থাও করা হচ্ছে বলে মেট্রো সূত্রে দাবি। শুধু আয়তনের দিক থেকে নয়, অন্যতম জনবহুল মেট্রো স্টেশন হয়ে উঠতে পারে শিয়ালদা। কারণ মেট্রো কর্তৃপক্ষ মনে করছে, ২০২৫ সালে শিয়ালদা মেট্রো স্টেশনে প্রতি ঘণ্টায় ১৭ হাজার লোক ঢুকবে এবং ২২ হাজার লোক বেরবে।
 ভিড়ের কথা ভেবে অভিনব ব্যবস্থা নেওয়া হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনে। 

শনিবার থেকে ট্রায়াল রান শুরু হবে। সে কথা মাথায় রেখে বৃহস্পতিবার শেষ করা হয়েছে পাবলিক অ্যাড্রেস সিস্টেম ইনস্টলের কাজ। বিদ্যুৎ সংযোগ দেওয়া হল থার্ড লাইনে।বউবাজার বিপর্যয়ের পর জোর ধাক্কা খেয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। ফুলবাগান থেকে শিয়ালদায় আসার পর মেট্রোর রেক কীভাবে আপ লাইন থেকে ডাউন লাইনে যাবে, তা নিয়ে চিন্তায় পড়েছিলেন ইঞ্জিনিয়াররা। 


অবশেষে তারও উপায় খুঁজে বের করা হয়েছে। শিয়ালদায় ঢোকার ৬০০ মিটার আগে আপ ও ডাউন লাইনের সংযোগ করা হয়েছে। শিয়ালদা থেকে যাত্রী তোলার পর, ৬০০ মিটার দূরে গিয়ে, রেকটি অন্য লাইনে চলে যাবে।  ট্রায়ালের পর চূড়ান্ত পরিষেবা চালুর জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে অনুমতি চাইবে মেট্রো কর্তৃপক্ষ। তারা আশাবাদী সব ঠিকঠাক থাকলে, চলতি বছরের ডিসেম্বরেই শিয়ালদা থেকে চালু হতে পারে মেট্রো।এর ফলে ট্রেনের নিত্যযাত্রীরা শিয়ালদা থেকে সহজে মেট্রোরেলের সুবিধে পেতে পারবেন। আপাতত সেই দিকেই চেয়ে শুধু মহানগরী নয়, মফস্বলের অনেক যাত্রীও। 


সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
Delimitation Bill: আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা
আসন পুনর্বিন্যাস বিল নিয়ে উদ্ধব-অখিলেশ মধ্যে ফোনে কথা, শরদ পাওয়ারের দলের নেওয়া সিদ্ধান্ত নিয়ে আলোচনা

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget