এক্সপ্লোর

Park Hotel: পার্ক হোটেলের ম্যানেজারকে তলব আবগারি বিভাগের

কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়? সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে চাইছে আবগারি বিভাগ।

কলকাতা: এবার পার্ক হোটেলের ম্যানেজারকে তলব আবগারি বিভাগের। পার্ক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সি সি ফুটেজ চাইল তারা। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়?সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখতে চাইছে আবগারি বিভাগ।

শুধু তাই নয়, এর পাশাপাশি আবগারি বিভাগ জানতে চাইছে মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করে? হোটেল কর্তৃপক্ষর দাবি, মদ এসেছিল বাইরে থেকে। পার্টিতে মদ ছাড়াও সরবরাহ করা হয়েছিল কি অন্য কোনও মাদক? জানতে চায় আবগারি দফতর।

করোনা-বিধি উড়িয়ে মধ্যরাতে পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টি। বাধা দেওয়ায় পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ। গ্রেফতার ৩৭। বাজেয়াপ্ত করা হয়,মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি। বিদেশি মদের বোতল ও গাঁজা। রবিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সরকারি বিধিনিষেধ তোয়াক্কা না করে, পার্ক হোটেলে উদ্দাম পার্টি করার অভিযোগ ঘিরে এখন চরম আলোড়ন। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য বুধবার ১০ জনকে ডেকে পাঠানো হয় লালবাজারে। ওই ১০ জনের মধ্যে ছিলেন হোটেলের ফ্লোর ম্যানেজার, লবি ম্যানেজার, হোটেলের সঙ্গে যুক্ত ডিজে এবং বার ও বেভারেজের দায়িত্বে থাকা ম্যানেজার।

এদিকে ইতিমধ্যেই আবগারি দফতর পার্ক হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হোটেলের ৯টি বার বন্ধ রাখতে হবে। সেখানে মদ সরবরাহ করা যাবে না। যেভাবে করোনা পরিস্থিতি ও কার্যত লকডাউনের সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে পার্ক হোটেলে পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে, তা দেখে তাজ্জব লালবাজারের কর্তারা। পুলিশ সূত্রে খবর, যে এজেন্সির মাধ্যমে ঘটনার দিন পার্ক হোটেলে ঘর বুক করা হয়েছিল, তাদেরও চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, লালবাজারের তরফে আবগারি দফতরকে চিঠি দিয়ে ঘটনার দিন পার্ক হোটেলে কী কী অনিয়ম হয়েছে, তা জানানো হয়েছে। তার প্রেক্ষিতেই হোটেলের পানশালা বন্ধ রাখার নির্দেশ দেয় আবগারি দফতর। আর এবার ম্যানেজারকে ডেকে পাঠানো হল আবগারি দফতরের তরফে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget