এক্সপ্লোর

Humayun On Babri Masjid: 'হুমকি-বাধার' মাঝেই কাল থেকে শুরু হবে 'বাবরি মসজিদে'র নির্মাণকাজ ! কী পরিকল্পনা হুমায়ুনের ?

Humayun Kabir On Babri Masjid : বুধবার শুরু হচ্ছে 'বাবরি মসজিদে'র নির্মাণকাজ, তৃণমূল-বিজেপির নিশানায় হুমায়ুন

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা:  বুধবার শুরু হচ্ছে 'বাবরি মসজিদে'র নির্মাণকাজ। আর বৃহস্পতিবার থেকে শুরু হবে 'বাবরি যাত্রা'। এদিকে, মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' তৈরির বিরোধিতায়, উত্তরপ্রদেশ থেকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের একটি দল রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের উদ্দেশে! কিন্তু মাঝপথে তাদের আটকে দেয় পুলিশ। 

আরও পড়ুন, "IPAC, তৃণমূলের হয়ে কাজ করতে গিয়ে ভুল করবেন না.." ! কেন বললেন শুভেন্দু ?

প্রশ্ন: বঙ্গ রাজনীতিতে কাল এক ব্যতিক্রমী রাজনীতির সূচনা হচ্ছে মুর্শিদাবাদে। সেখানে বাবরি মসজিদের আনুষ্ঠানিক কাজ শুরু হচ্ছে। 

হুমায়ুন কবীর : গেট যার, ১৪ মিটার হাইট। এবং সাড়ে ৫ মিটার চওড়া । গেটটা। গেটটার আনুমানিক খরচ ৫ কোটি ৮০ লক্ষ। পুরো কাঠামো তৈরি করতে খরচ হবে, ৫০ থেকে ৫৫ কোটি টাকা। 

প্রশ্ন: কতদিন সময় লাগবে ? 

হুমায়ুন কবীর: আমার আইডিয়া ছিল তিন বছর।  কিন্তু যে কোম্পানিকে আমরা কাজ দিয়েছি, তারা আমাকে একটা এগ্রিমেন্ট করে দিয়েছে। তাতে দুই বছরের মধ্যে কমপ্লিট করে দেবে। 

প্রশ্ন: কারা করছে ?

হুমায়ুন কবীর: এটা কেরলের একটি সংস্থা।

বুধবার মুর্শিদাবাদে 'বাবরি মসজিদে'র নির্মাণকাজ শুরু। পশ্চিমবঙ্গে যখন হুমায়ুন কবীর 'বাবরি মসজিদ' তৈরি করছেন...ঠিক তখন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথের মুখে উঠে এল ফের বাবরি প্রসঙ্গ। ইতিমধ্যেই যোগী আদিত্য়নাথ বলেছেন, বাবরির ধাঁচে (মসজিদ) পুনর্নির্মাণ কোনওদিন হবে না। যাঁরা বাবরি (মসজিদের) কাঠামোর স্বপ্ন দেখছেন, তাদের উদ্দেশে বলতে চাই, সেই দিন কখনও আসবে না।

এদিকে সদ্য হুমায়ুন করীরের 'বাবরি যাত্রা' শুরুর আগেই তাঁর মসজিদ ভেঙে ফেলার হুমকি দিয়ে হোর্ডিং পড়েছিল লখনউতে।  মুর্শিদাবাদে বাবরি মসজিদের বিরোধিতায়, উত্তরপ্রদেশ থেকে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের একটি দল রওনা দিয়েছিল পশ্চিমবঙ্গের উদ্দেশে!বিশ্ব হিন্দু রক্ষা পরিষদ  সদস্য় বলেন, আমরা মুর্শিদাবাদের উদ্দেশে যাচ্ছি। ওঁর (হুমায়ুন কবীর) যদি মসজিদ বানাতেই হয়, এপিজে আব্দুল কালামের নামে বানাক। বিসমিল্লার নামে বানাক। আমরা বাবরি মসজিদ হতে দেব না। কিন্তু লখনউ ও বারাণসীতে বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের এই দলকে আটকে দেয় পুলিশ। 

অপরদিকে, কুণাল বলেন, সেদিন তার বাবরি মসজিদ সম্পর্কে শ্রদ্ধা ভালবাসা কোথায় ছিল ? যেদিন তিনি বিজেপির প্রার্থী হতে গিয়েছিলেন। আজ বিজেপিকে রাজনৈতিক সুবিধা করে দিতে, বিজেপি বিরোধী যারা মানুষ তাঁদের মধ্যে বিভ্রান্ত করে দিতে, তিনি বলছে বাবরি মসজিদ তৈরি করব। যেকোনও ব্যাক্তি মসজিদ তৈরি করতে পারেন। মন্দির-গির্জা তৈরি করতে পারেন। কিন্তু যে ব্যাক্তি বাবরি মসজিদ ভেঙে দেওয়া, বিজেপির প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদি জিন্দাবাদ বলে, তিনি যখন আবার বাবরি মসজিদ তৈরি করব বলেন, তখন কি ধরে নিতে হয় না, যে এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে।

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
June Malia: আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
আজই দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ? বিল প্রসঙ্গে কী প্রতিক্রিয়া জুন মালিয়ার
Weather Update: পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?
পূর্বাভাস মেনে পারদ চড়ল শহরের, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ২ ডিগ্রির বেশি, জাঁকিয়ে শীত কবে ?

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget