এক্সপ্লোর

বেপরোয়া গতিতে ওল্টালো গাড়ি, মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা এজেসি বোস রোডে

গতি এত বেশি ছিল যে এরপর প্রায় উড়ে গিয়ে মাটি থেকে বেশ কিছুটা উঠে একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়।

কলকাতা: পিটিএসের কাছে এজেসি বোস রোডে দুর্ঘটনা। ডিভাইডার ও পরপর বেশ কয়েকটি গাছে ধাক্কা মেরে উল্টে যায় বেপরোয়া গাড়ি। গতকাল রাত ১টা নাগাদ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, দ্বিতীয় হুগলি সেতুর দিক থেকে এজেসি বোস রোড ধরে যাওয়ার সময়, প্রথমে ডিভাইডার ও পরপর কয়েকটি গাছে ধাক্কা মারে গাড়ি।

গতি এত বেশি ছিল যে এরপর প্রায় উড়ে গিয়ে মাটি থেকে বেশ কিছুটা উঠে একটি গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায়। গাড়ি চালক-সহ ৩ জনকে উদ্ধার করে হেস্টিংস থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশের দাবি, আরোহীরা সকলেই মত্ত অবস্থায় ছিল। সেই কারণেই দুর্ঘটনা কি না খতিয়ে দেখা হচ্ছে। 

অন্যদিকে প্রায় একই সময়ে রাতে সল্টলেক সেক্টর ফাইভে বেপরোয়া বাইকের ধাক্কায় দুর্ঘটনা। ঘটনায় পা ভাঙল বেসরকারি হাসপাতালের কর্মীর। আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মহিলা উদ্ধারকারীকে লক্ষ্য করে কটূক্তির অভিযোগ উঠল বাইক চালকের বিরুদ্ধে।

গতকাল রাত ১১টা নাগাদ সেক্টর ফাইভে ইস্ট-ওয়েস্ট মেট্রো স্টেশনের মেন গেটের দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। অভিযোগ, বেসরকারি হাসপাতালের কর্মী শুভঙ্কর ত্রিপাঠির বাইকে ধাক্কা মারে বেপরোয়া বাইকের চালক। গুরুতর জখম অবস্থায় তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে উদ্ধারে এগিয়ে আসেন এক মহিলা। অভিযোগ, আহতকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, তাঁকে লক্ষ্য করে কটূক্তি করে অভিযুক্ত বাইক চালক। পরে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়। ২টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত বাইক চালকের সন্ধান চলছে।

গত ২৬ অগাস্ট নাইট পেট্রোলিংয়ের সময় পুলিশের গাড়িকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুর। গুরুতর আহত চার পুলিশ কর্মী-সহ ৫ জন। গতকাল রাত ২টো নাগাদ শালবনির ভাদুতলায় ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, পুলিশের টহলদার গাড়িতে ধাক্কা মারে ১০ চাকার লরি। চার পুলিশ কর্মী ও পুলিশের গাড়ির চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লরি আটক হলেও, চালক পলাতক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget