এক্সপ্লোর

বাগবাজারে মায়ের বাড়ির উদ্যোগে আজ থেকে শুরু বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প

বাগবাজার মায়ের বাড়ির তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদেরই ভ্যাকসিন দেওয়া হবে। 

কলকাতা: বাগবাজারে মায়ের বাড়ির উদ্যোগে আজ থেকে শুরু হল বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্প। প্রাথমিকভাবে ৩ হাজার জনকে ভ্যাকসিন দেওয়া হবে। ধাপে ধাপে বাড়ানো হবে লক্ষ্যমাত্রা। বাগবাজার মায়ের বাড়ির তরফে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দাদেরই ভ্যাকসিন দেওয়া হবে। 

১৮৯৮ সাল। প্লেগে তখন উজাড় হয়ে যাচ্ছে কলকাতা। স্বামী বিবেকানন্দের নির্দেশে সেবার কাজ শুরু করে রামকৃষ্ণ মিশন। সেদিনের তরুণ সন্ন্যাসী প্রস্তাব দিয়েছিলেন, আর্ত মানুষের সেবায় টাকা জোগাড় করতে, বিক্রি করে দেওয়া হোক বেলুড়ে মঠ তৈরির জন্য কেনা ২২ বিঘা জমি। 

যদিও, এই জমি সেদিন বিক্রি হয়নি। নির্ধারিত জায়গাতেই গড়ে ওঠে বেলুড় মঠ। সঙ্কটকালে তাঁদের যে দায়িত্ব, তার থেকে বিন্দুমাত্র টলেনি রামকৃষ্ণ মিশন। করোনা মহামারীকালে, রামকৃষ্ণ মঠ বাগবাজার মায়ের বাড়ির উদ্যোগে বিনামূল্যে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করা হয়েছে। 

মূলত, স্থানীয় বাসিন্দাদের জন্যই এই ফ্রি ভ্যাকিনেশন কর্মসূচি। তবে, অগ্রাধিকার দেওয়া হবে, আশপাশের ঝুপড়ি এলাকার বাসিন্দাদের। প্রাথমিকভাবে ৩ হাজার গ্রাহককে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। 

উল্লেখ্য আজ পানাগড়ে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভ্যাকসিন প্রসঙ্গে বলেন , ভ্যাকসিন সকলেই পাবেন। তাই ভ্যাকসিন নিয়ে মানুষকে হুড়োহুড়ি না করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

বুধবার পানাগড়ে একটি বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে ৪ কোটির বেশি টিকাকরণ হয়ে গেছে। 

মমতা বলেন, ‘ভ্যাকসিন রাজ্যের হাতে নেই। কেন্দ্র পাঠালে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার। গতকাল রাজ্যে ৪ কোটির বেশি টিকাকরণ হয়ে গেছে। তৃতীয় ঢেউয়ের দিকে নজর রেখে ১৪ কোটি টিকা প্রয়োজন। শিশুদের কথাও মাথায় রাখতে হচ্ছে।’

রাজ্যে ভ্য়াকসিন হয়রানির ঘটনা নিত্য ঘটে চলেছে। গতকাল জলপাইগুড়িতে ভ্যাকসিন কেন্দ্রে হুড়োহুড়িতে জখম হন ১৯ জন। আলিপুরদুয়ারেও ঘটেছে হয়রানির ঘটনা। এদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ভ্যাকসিন টোকেন নেওয়ার লাইনেও শুরু হয় অশান্তি।  কে আগে কুপন নেবেন তা নিয়ে লাইনে হুড়োহুড়ি শুরু হয়। বেধে যায় হাতাহাতি। আর এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর আশ্বাস, সকলেই ভ্যাকসিন পাবেন।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget