এক্সপ্লোর

Kestopur Fire:  গভীর রাতে কেষ্টপুরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান, জখম হন ২ দমকল কর্মী-সহ ৭

দমকলের ১৫টি ইঞ্জিনের ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

কলকাতা: গভীর রাতে কেষ্টপুরে বিধ্বংসী আগুন। ভস্মীভূত ৩১টি অস্থায়ী দোকান। আগুন নেভাতে গিয়ে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

স্থানীয় সূত্রে খবর, রাত ২টো নাগাদ কেষ্টপুরের ভিআইপি রোডের ধারে শতরূপা পল্লিতে অস্থায়ী কাঠের আসবাবের দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। 

দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের খাবার দোকান-সহ অন্যান্য দোকানে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার ফেটে জখম হন ২ দমকল কর্মী-সহ ৭ জন। একসময় পাশের ঝুপড়িতেও আগুন ছড়িয়ে আশঙ্কা দেখা দেয়।

দমকলের ১৫টি ইঞ্জিন ঘণ্টাতিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় ৩১টি অস্থায়ী দোকান। রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। 

স্থানীয় বাসিন্দারা দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করেন। যদিও মন্ত্রীর দাবি, এতগুলো ইঞ্জিন জোগাড় করতে সময় লেগেছে, দমকল কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। রুটিরুজি হারিয়ে দিশেহারা বহু পরিবার। 

চারদিন আগে, অর্থাৎ, ২১ তারিখ ভোরে বেলেঘাটা থানা এলাকায় কলকাতা পুলিশের ডিসি ইএসডি-র অফিসের দোতলায় আগুন লাগে। 

দফতরের কয়েকটি জায়গায় ছড়িয়ে পড়ে আগুন। কয়েকজন পুলিশ কর্মী আটকে পড়েন। ৫ জন পুলিস কর্মীকে দমকলকর্মীরা উদ্ধার করেন। 

দমকলের ৪টি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  তবে আশঙ্কা, আগুনে গুরুত্বপূর্ণ কিছু নথিপত্র পুড়ে গিয়ে থাকতে পারে। 

তার ঠিক আগের দিন, অর্থাৎ ২০ তারিখ, মহেশতলায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগে। বিস্ফোরণে আহত হন ৫ শ্রমিক। 

বেলা পৌনে ১২টা নাগাদ আগুন লাগে। স্থানীয়দের দাবি, সেইসময় স্যানিটাইজার তৈরির ওই কারখানায় কাজ করছিলেন ১৫ জন শ্রমিক। 

আহত শ্রমিকদের উদ্ধার করে আশেপাশের কারখানার শ্রমিকরাই নিয়ে যান বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। শিল্পতালুকে আগুন লাগায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।  

আগুন নেভাতে আনা হয় রোবট। তবে আগুন লাগার সুস্পষ্ট কারণ জানা যায়নি। 

সেরা শিরোনাম

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget