এক্সপ্লোর

Kolkata Metro Update: সোমবার থেকে বাড়ছে কলকাতা মেট্রোর রেকের সংখ্যা

Kolkata Metro Update:সোমবার থেকে ২ প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সোমবার থেকে বাড়ছে আরও মেট্রোর রেক। সোমবার থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। ২ প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার বিধিনিষেধ এখন শিথিল করা হয়েছে। এবার তাই সোমবার থেকে আরও মেট্রোর রেক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সোম থেকে শুক্রবার পর্যন্ত ২৪০টি থেকে মেট্রোর রেক বেড়ে ২৪৬। শনি-রবিবার চলবে শুধুমাত্র মেট্রোর স্টাফ স্পেশাল।

এর আগে করোনার বিধিনিষেধ একটু কমতেই, মেট্রোরেলের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো রেল কর্তৃপক্ষ। শেষ মেট্রো ছাড়ত রাত ৯ টায়। নিউ গড়িয়া ও দমদম মেট্রো স্টেশন থেকে ওই সময় দিনের শেষ ট্রেনটি ছাড়ছিল। অন্যদিকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ত রাত ৮ টা ৪৮ মিনিটে।  এছাড়া সময় বেড়ে যাওয়ার জন্য বেড়েছিল মেট্রোরেলের সংখ্যাও। এতদিন ২৪০ টি মেট্রো চলাচল করবে। টোকেন পরিষেবা এখনও চালু না হওয়ায় মেট্রোতে উঠতে যাত্রীদের স্মার্ট কার্ডই ব্যবহার করতে হবে। 

নতুনকে স্বাগত জানাতে পুরাতনকে বিদায় দিতেই হয়। এবার সেই পুরাতনকে বিদায় জানানোর পালা। মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সমস্ত পুরনো নন এসি রেকগুলিকে এবার বাদ দেওয়া হবে। ২০২১ সালেই প্রথাগতভাবে বিদায় নিচ্ছে মেট্রোর সমস্ত নন এসি রেক। 

মেট্রো রেলসূত্রে খবর, ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। সেই দিনেই আনুষ্ঠানিকভাবে 'ফেয়ারওয়েল' জানানো হবে কলকাতা মেট্রোর সমস্ত নন এসি রেককে। শহরের ক্রমাগত পরিবর্তন, নাগরিকদের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতেই এই সিদ্ধান্ত।

১৯৮৪ থেকে টানা ২৫ বছর ধরে কলকাতার বুকে একাই রাজত্ব করেছে নন এসি রেক। ২০০৯ সালে কলকাতায় প্রথম আসে এসি রেক। ধীরে ধীরে আরও উন্নত করা হয়েছে পরিষেবা। স্বাভাবিকভাবেই যাত্রীরাও এসি রেকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। মেট্রো রেল সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর হাতে মোট ২৭টি এসি রেক আছে। দিনভর চালানোর জন্য সেটাই যথেষ্ট বলে জানা গেছে। ফলে প্রয়োজন ফুরিয়েছে নন এসি রেকের। কলকাতা মেট্রোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্যুষ ঘোষ জানিয়েছেন, 'কলকাতা মেট্রোর জন্মদিনের দিন ছোট্ট অনুষ্ঠান করে বিদায় জানানো হবে নন এসি রেকগুলিকে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে
Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget