এক্সপ্লোর

Kolkata News: ব্যাঙ্ককর্মী ওভাবে হাঁটছে কেন ? মাথায় খেলনা বন্দুক ঠেকানো ! ম্যানেজারের ঘরে 'ডাকবিভাগের কর্মী' ঢুকতেই ..

Kolkata Santoshpur Bank Robbery : খেলনা বন্দুক দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা সন্তোষপুরে, গ্রেফতার ডাকবিভাগের কর্মী !

কলকাতা: খেলনা বন্দুক দেখিয়ে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা, হাতেনাতে পাকড়াও। ঘটনাটি ঘটেছে সন্তোষপুরে স্টেট ব্যাঙ্কে। যদিও ব্যাঙ্কে ঢুকে দরজা বন্ধ করে ডাকাতির চেষ্টায় শেষ রক্ষা হয়নি। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ধেয়ে আসছে কালবৈশাখী, ৯ জেলায় সতর্কতা, প্রবল বর্ষণের আশঙ্কা দক্ষিণবঙ্গে..

মূলত, ব্যাঙ্ককর্মীর মাথায় খেলনা বন্দুক ঠেকিয়ে ম্যানেজারের ঘরে যেতেই সন্দেহ হয়। ব্যাঙ্ক ম্যানেজারের সন্দেহ হতেই শুরু হয় ধস্তাধস্তি, বন্দুক পড়তেই পাকড়াও। সাইরেন বাজিয়ে পুলিশে খবর পাঠানো হয়। এরপরেই হাতেনাতে গ্রেফতার করা হয় ওই 'ডাকাত'-কে। খেলনা বন্দুক, ছুরি-সহ ডালিম বসু নামে ওই এলাকারই বাসিন্দাকে পাকড়াও করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর,  ধৃত ডালিম বসু ডাকবিভাগের কর্মী। পরিবারের দাবি, কয়েকদিন ধরেই আর্থিক সমস্যায় ছিল অভিযুক্ত ডালিম বসু। 

সম্প্রতি ব্যাঙ্কের এটিএমের প্রায় আঠারো লক্ষ টাকা গায়েবের অভিযোগ উঠেছিল খোদ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেই। পুলিশের জালে অভিযুক্ত বন্দুকধারী নিরাপত্তারক্ষী ও তার স্ত্রী।  এযেনও রক্ষকই ভক্ষক। প্রতিদিনের মত ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে বিভিন্ন এটিএম-এ টাকা ভরার কাজ করছিলেন এজেন্সির লোকজন । যে গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, সেই গাড়িতে ছিলেন  দুজন এজেন্সির লোক। একজন ড্রাইভার এবং একজন বন্দুকধারী নিরাপত্তা রক্ষী।এদিন ব্যাঙ্ক থেকে মোট  ৪০ লক্ষ টাকা নিয়ে পাঁশকুড়া থেকে তমলুকের রাধামনি পর্যন্ত বিভিন্ন এটিএমে টাকা ভরে আসছিলেন।কিন্তু রাধামনি বাজারের কাছে একটি এটিএম-এ টাকা ভরার সময়  হঠাৎ নজরে আসে গাড়ির মধ্যে থাকা টাকার মধ্যে প্রায় ১৮ লক্ষ টাকা কম রয়েছে। সন্দেহ হয়েছিল এজেন্সি লোকেদের।

এটিএম-এ টাকা ভরার দায়িত্বে থাকা এজেন্সি তমলুক থানায় অভিযোগ দায়ের করে। বন্দুকধারী নিরাপত্তা রক্ষী বুদ্ধদেব জানা ও তার স্ত্রী অলকা জানা-কে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও আরও তিনজনকে আটক করেছিল তমলুক থানার পুলিশ। তমলুক থানা নিরাপত্তার রক্ষী বুদ্ধদেব জানা ও তাঁর স্ত্রী অলকা জানাকে তমলুক জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।  কীভাবে ১৮ লক্ষ টাকা খোয়া গেল ? তা নিয়ে তদন্তে নেমেছিল তমলুক থানার পুলিশ।

পাশাপাশি হুগলির চাঁপদানিতে একবার মাঝরাতে ATM-এর ভিতর ইট ভাঙার শব্দ পাওয়া গিয়েছিব !  এটিএম লুঠের চেষ্টা! ইট দিয়ে থেঁতলে ভাঙা হয়েছিল মেশিন।চাঁপদানি জিটি রোডের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কের সঙ্গেই ছিল ATM কিয়স্ক। গভীর রাতে সেই কিয়স্কে ঢুকে মেশিন ভাঙার চেষ্টা করা হয়েছিল। ইট দিয়ে মেশিন ভাঙা হয়।যদিও টাকা যেখানে থাকে, সেই জায়গায় পৌঁছাতে পারেনি দুষ্কৃতীরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WB Election 2026: কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ
কালনায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পরেই দলীয় কর্মীদের একাংশের বিক্ষোভ
ভোটের মুখে সিভিক ভলান্টিয়ারদের অ্য়াড-হক বোনাস বৃদ্ধির ঘোষণা ! নির্বাচন কমিশন জানাল...
ভোটের মুখে সিভিক ভলান্টিয়ারদের অ্য়াড-হক বোনাস বৃদ্ধির ঘোষণা ! নির্বাচন কমিশন জানাল...
West Bengal News Live Updates: কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ?
কবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ?
Dibyendu Adhikari: দাদার লড়াই নন্দীগ্রামে, ভাই এগরায়, পদ্ম ফোঁটাবে এবার অধিকারী পরিবার ? মুখ খুললেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু
দাদার লড়াই নন্দীগ্রামে, ভাই এগরায়, পদ্ম ফোঁটাবে এবার অধিকারী পরিবার ? মুখ খুললেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Assembly Elections 2026: ‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
‘তৃণমূলকে ক্ষমতায় রাখায় বিরাট ভূমিকা বামপন্থীদের, নিজেদের স্বার্থে আন্দোলন করেছে’, বলছেন অভয়ার বাবা
BJP Second Candidate List : BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
BJP-র দ্বিতীয় দফার প্রার্থিতালিকায় রুপোলি পর্দার একাধিক মুখ, হেভিওয়েট কাকে কাকে টিকিট ?
SBI Customers Alert: SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
SBI গ্রাহকরা সাবধান ! এই একটি ভুল করলেই সব শেষ, গায়েব টাকা, কী ঘটছে জানেন ?
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Embed widget