এক্সপ্লোর

হাতে চ্যানেল, নাকে নল; চারদিনের শিশুকে নিয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরছে পরিবার

পরিবার সূত্রে খবর, চারদিনের শিশুকন্যার খাদ্যনালি ও শ্বাসনালিতে সমস্যা থাকায়, ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল থেকে আজ আরজি করে রেফার করা হয়।

সন্দীপ সরকার, কলকাত: ২টি হাসপাতাল ফেরানোর পর, চারদিনের শিশুকে নিয়ে চেস্ট এক্স রে-র লাইনে দাঁড়িয়ে পরিবার। সদ্যোজাতর হাতে স্যালাইনের চ্যানেল, নাকে অক্সিজেনের নল। রবিবার এই ছবিই দেখা গেল এনআরএস হাসপাতালে। রেফার-রোগের অভিযোগে এবার কাঠগড়ায় কলকাতার ২টি সরকারি হাসপাতাল। পরিবার সূত্রে খবর, চারদিনের শিশুকন্যার খাদ্যনালি ও শ্বাসনালিতে সমস্যা থাকায়, ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতাল থেকে আজ আরজি করে রেফার করা হয়।

সদ্যোজাতর পরিবারের অভিযোগ, সেখান থেকে পাঠানো হয় বি সি রায় শিশু হাসপাতালে। হাতে ধরিয়ে দেওয়া হয় সরকারি নির্দেশিকা। কোন জেলার রেফারেল সেন্টার কোন হাসপাতালে, সেই সংক্রান্ত তথ্য জানিয়ে গত মার্চে নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দফতর। সেই নির্দেশিকার কপি ধরিয়ে দেওয়া হয় শিশুর পরিবারের হাতে। সরকারি নির্দেশিকা দেখানো সত্ত্বেও বি সি রায় শিশু হাসপাতালও অসুস্থ সদ্যোজাতকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। ফোন ধরেননি আরজি কর ও বি সি রায় শিশু হাসপাতালের সুপার।

এর আগেও রেফার-হয়রানির অভিযোগ উঠেছে শহরের হাসপাতালগুলিতে। জুলাই-এর শেষ শহরের তিন সরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। স্ট্রোক হওয়ার পর ২ দিন কেটে গেলেও এখনও ভর্তি হতে পারছিলেন না ডোমকলের ৬৫ বছরের প্রৌঢ়া। মস্তিস্কে রক্ত জমাট বাঁধা রোগিণীকে নিয়ে এনআরএস, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে ঘুরলেও ভর্তি করা যায়নি বলে অভিযোগ ওঠে। এসএসকেএমে প্রতীক্ষালয়ে রাত কেটেছে। পরিবারের দাবি, এরপর বহির্বিভাগে দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে। এরপর আশ্বাস দিয়ে হাসপাতাল জানায়, বিষয়টি জানা ছিল না, রোগিণীর চিকিত্সার ব্যবস্থা করা হবে। । 


পরিবার সূত্রে খবর, রবিবার স্ট্রোক হয় নুর খাতুনের। প্রথমে ডোমকল মহকুমা হাসপাতাল, সেখান থেকে বহরমপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানান, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় চিকিত্সা হবে কলকাতায়। এরপর রোগিণীকে এনআরএসে নিয়ে আসে পরিবার। অভিযোগ, ভর্তি নিলেও শুরু হয়নি চিকিত্সা। এরপর রোগিণীকে নিয়ে এসএসকেএমে নিয়ে গেলে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যালে নিয়ে গেলে সেখান থেকে ফের রেফার করা হয় এসএসকেএমে। এরপর রোগিণীকে নিয়ে গোটা রাত এসএসকেএমের প্রতীক্ষালয়ে কাটিয়েছে পরিবার। আত্মীয়দের দাবি, আজ বহির্বিভাগে দেখানোর পরামর্শ দেওয়া হয়।


ফের প্রকট সরকারি হাসপাতালের রেফার রোগ। করোনার এই সঙ্কটকালে অসুস্থদের ক্ষেত্রে প্রতি মুহূর্ত যখন ভীষণ মূল্যবান, সেই পরিস্থিতিতে এমন আচরণে প্রশ্নের মুখে একাধিক সরকারি হাসপাতাল। গত ১৬ জুলাই ৪০ ঘণ্টারও বেশি সময় ধরে চার চারটি হাসপাতালে ঘুরেও রোগী ভর্তি করতে না পারার অভিযোগ ওঠে। ফের রোগী-প্রত্যাখানের অভিযোগ শহরের একাধিক সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবিপি আনন্দে খবর সম্প্রচারের জেরে অবশেষে ভর্তি হতে পারেন রোগী। 

সেরা শিরোনাম

Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget