এক্সপ্লোর

Madan On Sudip: 'সুখী নেতা সুদীপ ', এবার তাপসের পাশে মদন

Madan Mitra Comments: তাপসের পাশে দাঁড়িয়ে এবার সুদীপ বন্ধ্যোপাধ্যায়কে ‘সুখী নেতা’খোঁচা মদনের।

Madan Mitra Comments: তাপসের পাশে দাঁড়িয়ে এবার সুদীপ বন্ধ্যোপাধ্যায়কে ‘সুখী নেতা’খোঁচা মদনের। এদিন তৃণমূলের এই নেতা বলেন, "নেতা হয় দু'রকম, সুখী রাজপুত্র ও দুঃখী রাজপুত্র। তাপস রায় সুখের রাজপুত্র নন, ফুটপাতের নেতা, লোকের নেতা।" বউবাজারে কালীপুজোর উদ্বোধনে গিয়ে সুদীপকে নিশানা করেন মদন মিত্র। 

এই বলেই অবশ্য থেমে থাকেননি তৃণমূলের এই বিতর্কিত নেতা। মদন মিত্র আরও বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেস করতেন, তখন সুখের দিন ছিল,আমি দুঃখের দিনে যুব কংগ্রেস করেছি"। সম্প্রতি দলেরই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করেন  তৃণমূল বিধায়ক তাপস রায়। বউবাজারের যে এলাকায় ফাটল ধরা পড়েছে সেখানকার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর বউবাজার এলাকারই বাসিন্দা তাপস রায়। দুজনের মধ্যের দ্বন্দ্ব নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম। 

সুদীপ বনাম তাপস
এর আগে তাপস রায়ের আক্রমণের প্রসঙ্গে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'হাতি চলে বাজার...'। পরে সেই নিয়ে প্রশ্ন করলে তিনি ফের বলেন, 'হ্যাঁ, হাতি চলে বাজারটা আমি কালকেও বলেছিলাম। সেটা ইতিমধ্যে ইউটিউবে এসেও গেছে। এই যে হাতি চলছে... এসবে আমার মাথা ঘামানোর সময় নেই। হাতি চলছে।' গতকাল তিনি এটাও বলেছিলেন, 'যাঁর তাঁর কথার যে কোনও প্রতিক্রিয়া আমি দিই না। মমতা ব্যানার্জি আমাকে কিছু জানতে চাইলে কিছু বলার নির্দেশ দিলে, আমি টিভিতে বলি। অন্য কোনও ব্যাপারকে আমি অত ধর্তব্যের মধ্যে ধরি না। '

পাল্টা তাপসের তোপ
সুদীপের এই বক্তব্যের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ করেন তাপস রায়। তিনি বলেন, 'আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, সাদা হাতি নই ! ' সেই সঙ্গে সুদীপকে কটাক্ষ করে তিনি বলেন, 'আমি দুর্নীতিগ্রস্ত নই, হেফাজতে থাকা লোক নই।' তাপসের দাবি, 'আমিও ৫ বারের বিধায়ক, আমার কোনও কালো দাগ নেই।' সুদীপের বিরুদ্ধে নজিরবিহীন অভিযোগও আনেন তাপস। সরাসরি বললেন 'আমরা নরেন্দ্র মোদি, অমিত শাহ, ওম বিড়লাদের ভজনা করি না।' সেই সঙ্গে মোদির সঙ্গে উপহার চালাচালি নিয়ে করলেন অভিযোগ। তাপসের বিদ্রুপ, 'নরেন্দ্র মোদির কোট সুন্দর বলার জন্য কি সুদীপকে পাঠানো হয়েছে? 

পাল্টা আক্রমণ সুদীপের
এর পাল্টা আক্রমণ করেন সুদীপ। তিনি বলেন, 'ডোবারম্যানের শেষে ম্যান আছে বলে তো সেটা মানুষ হয়ে যায় না। ডোবারম্যান কুকুরই থাকে।' এদিনই মুখ খুলেছেন সুদীপ-পত্নী নয়না বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'দুর্বলরা বড়দের আক্রমণ করে।'

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget