এক্সপ্লোর

Mamata meets Dhankar: রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাতের জন্য রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়

নবান্ন থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হতে পারে বলেই সূত্র মারফৎ খবর।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: রাজ্য-রাজ্যপাল বিরোধের আবহের মাঝেই রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে হঠাৎ সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন মমতা। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বিধান পরিষদ নিয়ে আলোচনা করা হতে পারে বলেই সূত্র মারফৎ খবর। তবে সরকারিভাবে কোনও তরফে কোনও তথ্য পাওয়া যায়নি। ঠিক বিকেল ৩টে ৫১ মিনিটে রাজভবনে ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে।

পিএসসির চেয়ারম্যান বিতর্ক ইস্যুতেও কথা হতে পারে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে। এই নিয়ে এর আগে রাজ্যপাল কথা বলার ইচ্ছে প্রকাশ করছিলেন। কিন্তু সময়ের অভাবে তা হয়ে ওঠেনি। এদিন সব ইস্যুতেই ২ জনের মধ্যে কথা হবে বলেই আশা করা হচ্ছে। এদিকে পিএসি চেয়ারম্যান বিতর্কের মাঝেই গতকাল একাধিক কমিটি থেকে পদত্যাগ করেছেন বিজেপি বিধায়করা। তাই এই আবহের মাঝে মুখ্যমন্ত্রী-রাজ্যপালের বৈঠক ঘিরে যথেষ্ট কৌতুহল তৈরি হয়েছে।

সকালে নবান্নে নিজের কাজ সেরে বিকেলের দিকে রাজভবনের পথে পা বাড়ান মুখ্যমন্ত্রী। খুব অল্প সময়ের বৈঠকেই এই সাক্ষাতের সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে থেকে বিধান পরিষদ নিয়ে আলোচনার কথা উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। এর পরবর্তী সময়  ভোটে জিতে আসার পর বিধান পরিষদ গঠন নিয়ে উদ্যোগী হয় রাজ্য সরকার। এমনকী বিধানসভায় বিধান পরিষদের বিলও পাশ করিয়েছে রাজ্য সরকার। তবে এখনও পর্যন্ত কেন্দ্রের অনুমোদন মেলেনি। 

এদিকে এই মুহূর্তে রাজ্যের প্রধান বিরােধী দল বিজেপি এই নিয়ে বিরোধিতা করতে শুরু করে দিয়েছে। এই সময় এই বিল পাশ করানো উচিত নয় বলেই মনে করছে বিজেপি। তার গঠনগত বিষয় ও অনুমতির বিষয় এই রাজ্যপাল- মুখ্যমন্ত্রী সাক্ষাতে উঠে আসতে পারে বলে মনে করা হয়েছে।

অন্যদিকে, কিছুদিন আগেই বিধানসভার বাজেট অধিবেশন গত সপ্তাহেই শেষ হয়েছ। সেখানে পাবলিক অ্যাকাউন্ট কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে নির্বাচিত করা হয়েছে। বিজেপি থেকে বিধানসভা ভোটে টিকিট পেয়ে জয়ের পরই তৃণমূলে যোগ দেন মুকুল। এবার তাঁর নির্বাচন নিয়ে আপত্তি করেছে বিজেপি। বিধানসভার সব কমিটি থেকে বিজেপি বিধায়করা পদত্যাগ করেছেন। সেই নিয়ে রাজ্যপালের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বাকি দলনেতারা দেখা করেছিলেন গতকাল। এবার মমতা- ধনকড়ের সাক্ষাতে আর কি উঠে আসে তা দেখার।

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget