এক্সপ্লোর

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিট-এর মাথায় মঞ্জুলা চেল্লুর

এর আগে নারদকাণ্ডের মূল মামলার শুনানি হাইকোর্টের তত্‍কালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের এজলাসেই হয়েছিল।

সৌভিক মজুমদার, কলকাতা:  রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে গঠিত সিট-এর মাথায় থাকছেন কলকাতা ও বোম্বে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর।  তিনি সিট-এর তদন্তের তদারকি করবেন। আদালত সূত্রে খবর, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে না পাওয়ার কারণে হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চ। এর আগে নারদকাণ্ডের মূল মামলার শুনানি হাইকোর্টের তত্‍কালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরের এজলাসেই হয়েছিল।  

ভোট পরবর্তী অশান্তির তদন্তভার নেওয়ার একসপ্তাহের মাথায় রামপুরহাট আদালতে চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গতকালই ভোট পরবর্তী অশান্তির মামলার তদন্তে ১০ আইপিএস-কে নিয়ে সিট গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশে, ভোট পরবর্তী অশান্তির ঘটনায় গুরুতর অভিযোগের ক্ষেত্রে সিবিআই ও অন্যান্য অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে SIT গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। জোরকদমে চলছে তদন্তও। এরই মধ্যে বৃহস্পতিবার বীরভূমের নলহাটিতে বিজেপি কর্মী মনোজ জয়সওয়াল হত্যা মামলায় ৪ জনের বিরুদ্ধে রামপুরহাট আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই। 

চার্জশিটে তৃণমূল কর্মী মইনুদ্দিন শেখ ও ইরফান শেখ-সহ ৪ জনের নাম আছে। মাত্র একসপ্তাহ আগেই, পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার নিয়েছিল সিবিআই। আর সিবিআই এর যখন একটি মামলায় চার্জশিটও জমা দেওয়া হয়ে গেল, তখন সবে মাত্র নবান্ন থেকে SIT গঠনের বিজ্ঞপ্তি জারি হল বৃহস্পতিবার। রাজ্যকে ৫টি জোনে ভাগ করে তদন্ত করবে SIT। নবান্ন সূত্রের খবর, 

এই ৫টি জোনের মধ্যে হেডকোয়ার্টার জোনের দায়িত্বে থাকবেন IPS - সোমা দাস মিত্র ও শুভঙ্কর ভট্টাচার্য 
কলকাতা জোনের দায়িত্বে IPS - তন্ময় রায়চৌধুরী ও নীলাঞ্জন বিশ্বাস। IPS ডি পি সিংহ ও প্রবীণকুমার ত্রিপাঠী সামলাবেন নর্থ জোনের দায়িত্ব। ওয়েস্ট জোনের তদন্তভার IPS সঞ্জয় সিংহ ও ভরতলাল মীনা-র কাঁধে। সাউথ জোনে SIT-র তদারকি করবেন IPS সিদ্ধিনাথ গুপ্তা ও প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

সৌমেন মিত্র, সুমনবালা সাহু, রণবীর কুমার। এই ৩ আইপিএসকে নিয়ে সিট গঠন করেছিল হাইকোর্ট।
এই তিনজনকে তদন্তে সহযোগিতা করবেন, বাকি ১০ জন আইপিএস অফিসার। কিন্তু, সিবিআই যখন চার্জশিট দাখিল করে ফেলল, তখন রাজ্য সরকারের সবে বৃহস্পতিবার সিটের বিজ্ঞপ্তি জারি করল কেন? কেন এত গড়িমসি? প্রশ্ন তোলে বিজেপি।

সেরা শিরোনাম

Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget