এক্সপ্লোর

Maoist Leader Arrest Update: ঝাড়খণ্ডের কাঁদরা থেকে স্ত্রী-সহ গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু

২০০৬-এ ওড়িশা থেকে গ্রেফতার হন প্রশান্তর স্ত্রী শীলা মারান্ডি। পরে জেল থেকে ছাড়া পান শীলা মারান্ডি। একসময় যাদবপুরে থাকতেন প্রশান্ত বসু ওরফে কিষাণ দা।

আবীর দত্ত, কলকাতা: ঝাড়খণ্ডের (Jharkhand) কাঁদরা থেকে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা (Maoist Leader)। ঝাড়খণ্ড পুলিশের (Jharkhand Police) জালে শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু (Prasant Basu) ওরফে কিষাণ দা (Kishanji)। প্রশান্ত বসু ও তার স্ত্রী সহ ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। মাওবাদী পলিটব্যুরোর সদস্য প্রশান্ত বসু। বাংলা-ঝাড়খণ্ড-সহ উত্তর-পূর্ব ভারতের (North-East India) দায়িত্বে ছিলেন প্রশান্ত। ২০০৬-এ ওড়িশা থেকে গ্রেফতার হন প্রশান্তর স্ত্রী শীলা মারান্ডি। পরে জেল থেকে ছাড়া পান শীলা মারান্ডি। একসময় যাদবপুরে থাকতেন প্রশান্ত বসু ওরফে কিষাণ দা। উল্লেখ্য ৭৫ বছর বয়স এই প্রশান্ত বসুর। শারীরিকভাবেও অসুস্থ। কাজেই তার চিকিৎসার দিকটিও খেয়াল রাখা হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, ১১ বছর ধরে মামলা চলার পর, গত ২৫ সেপ্টেম্বর বেকসুর খালাস পেয়েছেন মাওবাদী নেতা (Maoist Leader) তেলুগু দীপক। কিষেণজির ঘনিষ্ঠ ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে সিআইডি (CID) নাশকতা এবং রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। আলিপুর আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী একাধিক অভিযোগ থাকলেও পর্যাপ্ত প্রমাণ মেলেনি। রায়ের বিরুদ্ধে এবার উচ্চ আদালতে যাচ্ছে রাজ্য।

তাঁর বিরুদ্ধে এক দশকের বেশি সময় ধরে চলছিল মামলা। শেষমেশ বেকসুর খালাস পেলেন মাওবাদী নেতা তেলুগু দীপক। শুক্রবার আলিপুর আদালত রেহাই দেয় কিষেণজি ঘনিষ্ঠ এই নেতাকে। ২০১০ সালে সরশুনা থেকে তেলুগু দীপককে গ্রেফতার করে CID। সিআইডি সূত্রে খবর, ২৪ জন EFR জওয়ানের হত্যা, সাঁকরাইল থানার ওসিকে অপহরণ-সহ একাধিক ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ ছিল তেলুগু দীপকের বিরুদ্ধে। UAPA, ভারতীয় দণ্ডবিধি ও অস্ত্র আইনের একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়।

তাঁকে জিজ্ঞাসাবাদ করে নন্দীগ্রামের জেলিংহ্যাম থেকে উদ্ধার হয় একে 47। ১১ বছর পর মামলা চলার পর, বৃহস্পতিবার আলিপুর আদালতে ফাস্ট ট্র্যাক তিন নম্বর কোর্টের বিচারক বেকসুর খালাসের কথা জানান। আদালত সূত্রে খবর, তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির কারণে বিচারক বেকসুর খালাসের সিদ্ধান্ত নিয়েছেন।

তেলুগু দীপকের আসল নাম ভেঙ্কটেশ্বর রেড্ডি। সিআইডি সূত্রে খবর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করার পর, মাওবাদীদের সঙ্গে যুক্ত হন। কিষেণজির সঙ্গে অন্ধ্রপ্রদেশ থেকে আসেন বাংলায়। মাওবাদীদের ট্রেনিং দেওয়া থেকে বিস্ফোরক বানাতে পারদর্শী ছিলেন তেলেগু দীপক। বেকসুর খালাস পেলেও, এখনই মুক্তি পাচ্ছেন না তেলুগু দীপক। আদালত সূত্রে খবর, আরও কিছু মামলা রয়েছে। সেগুলির জামিনের শর্ত পূরণ হয়েছে কি না তার নথি দেখবে জেল।

সেরা শিরোনাম

News Live Updates: 'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
'মমতা মানসিক ভাবে খুব ভেঙে পড়েছে, কাউকে ফোঁটা দেবে না', বললেন শোভনদেব চট্টোপাধ্যায়
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
TMC News: বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
বিজেপি-তে যোগ দেবেন মমতার ভাই বাবুন? নিজেই ইঙ্গিত দিলেন, ভাইফোঁটা নিলেন চন্দ্রিমার কাছ থেকে
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget