এক্সপ্লোর

Noapara Dakshineswar Metro: শুরু হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর পথ চলা

নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছনো যাবে মাত্র একঘণ্টায়...

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: গতকাল উদ্বোধনের পর আজ থেকে শুরু হল নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রো চলাচল।  মেট্রো সূত্রে প্রাপ্ত খবর, প্রথম দিন প্রথম ঘণ্টায় মেট্রোর আয় হয়েছে সাড়ে ১৮ হাজার টাকা। 

আজ থেকেই মেট্রোপথে জুড়ে গেল উত্তর ও দক্ষিণের দুই কালীক্ষেত্র। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পৌঁছনো যাবে মাত্র একঘণ্টায়। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। 

শেষ মেট্রো ছাড়বে রাত সাড়ে ৯টায়। সপ্তাহের কাজের দিনগুলোতে দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়ার মধ্যে আপ-ডাউনে মোট ১৫৮টি রেক চলবে। ছুটির দিনে সেই সংখ্যাটা হবে ১৫৬। 

অফিস টাইমে ৬ মিনিট অন্তর মিলবে মেট্রো। এই মুহূর্তে কলকাতা মেট্রোর সর্বোচ্চ ভাড়া ২৫ টাকা। সম্প্রসারিত যাত্রাপথের জন্য ভাড়া বাড়ছে না।

সোমবার চুঁচুড়ার ডানলপ ময়দান থেকে ভার্চুয়াল মাধ্যমে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

মোদি জানালেন, এবার দেড় ঘণ্টার পথ পৌঁছে যাওয়া যাবে মাত্র ৩৫ মিনিটে! তিনি বলেন, ‘নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়ায় এবার দেড় ঘণ্টার পথ ৩৫ মিনিটে পৌঁছে যাওয়া যাবে। কলকাতা যাতায়াতের জন্য আধুনিক ও দ্রুত গতি সম্পন্ন ট্রান্সপোর্ট পেয়ে গেল। উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার লক্ষ লক্ষ পড়ুয়া ও চাকুরিজীবীদের জন্যও বড় দিন।’ 

মোদি যোগ করেন, ‘দ্রুত উন্নয়নের স্বার্থে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ। আগেরবার বাংলায় এসে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার পরিকাঠামোর কথা বলেছিলাম। আজ রেল ও মেট্রো সংযোগকে আরও পোক্ত করার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে। হুগলি ও কলকাতার রেলওয়ের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু হচ্ছে। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন।’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi in Brigade: 'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
'পশ্চিমবঙ্গের স্বপ্নপূরণ মোদির গ্যারান্টি, তৃণমূল গেলে তবেই বাংলায় সুশাসন ফিরবে'
Modi In Brigade: 'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
'এরা নিজেদের পকেট ভরে, আর উন্নয়ন আটকে থাকে', ব্রিগেড থেকে আগাগোড়া তৃণমূলকে নিশানা মোদির
Modi in Brigade: ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
ব্রিগেডে বারবার মোদির নিশানায় তৃণমূল, বাংলার উন্নয়ন থেকে পরিবর্তন, কী বার্তা প্রধানমন্ত্রীর
Mithun Attacks Mamata: ‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের
‘হাত ভেঙেছে, পা ভেঙেছে, এবার হয়ত ICU থেকে বক্তৃতা করবেন’, ব্রিগেডে মমতাকে তীব্র আক্রমণ মিঠুনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
Embed widget