এক্সপ্লোর

মাসতুতো ভাইয়ের হাতেই খুন মা-ছেলে, পর্ণশ্রীকাণ্ডের কিনারা লালবাজারের

ঘটনায় দু-জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানানো হয়েছে। ধৃতদের বাড়ি মহেশতলায়। ধৃত দু-জন মৃতার মাসতুতো ভাই।

কলকাতা: মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না রয়েছে এমনই ধারণা ছিল অপরাধীদের। তাই পরিকল্পনা করেই বোনের বাড়িতে পৌঁছে গিয়েছিল অপরাধীরা। তারা জানত ওই সময়ে সুস্মিতা মণ্ডল একা থাকে। তবে মাকে খুনের সময় ছেলে দেখে ফেলে, সেই জন্য ছেলেকেও খুন করে অপরাধীরা। অবশেষে পর্ণশ্রীর জোড়া খুনের ঘটনার কিনারা করল লালবাজার হোমিসাইড শাখা। গ্রেফতার করা হল মৃতার দুই মাসতুতো ভাইকে।

পর্ণশ্রীতে খুনের ঘটনায় পরিচিতের যোগ আছে বলে আগেই অনুমান করেছিলেন তদন্তকারীরা। এবার সেই আশঙ্কাই স্পষ্ট হল। পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের ঘটনায় রবিবার সাংবাদিক বৈঠক করে লালবাজার। জানানো হয়েছে, ৬ অগাস্ট ১০০ ডায়ালে একটি ফোন আসে। উদ্ধার হয় মা ও ছেলে দু-জনের গলাকাটা দেহ। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। এর পর তদন্ত শুরু করে লালবাজারের হোমিসাইড শাখা।

ঘটনায় দু-জনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানানো হয়েছে। ধৃতদের বাড়ি মহেশতলায়। ধৃত দু-জন মৃতার মাসতুতো ভাই। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। কী কারণে খুন? এ দিনের সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, বাজারে অনেক টাকা ধার হয়ে গিয়েছিল ধৃত সঞ্জয় দাসের। তাই খুনের পদক্ষেপ। ধৃতরা মনে করত বোনের কাছে অনেক টাকা, গয়না রয়েছে।  তাই সেই টাকা লুঠের পরিকল্পনা করেই এদিন বোনের বাড়িতে পৌঁছে যায় দুই ভাই। তারা জানত ওই সময়ে বাড়িতে একাই থাকে তাদের বোন। সেই মতোই তৈরি করা ছক। খুন হন মহিলা। প্ল্যান মাফিক হাতের কাজ সারলেও বাধ সাধে ছোট ছেলে। মাকে খুনের সময় গোটা ঘটনা দেখে ফেলে সে, আর তাতেই ছেলে তমোজিত্‍কেও খুন করে অপরাধীরা।

গত ৭ সেপ্টেম্বর বেহালার পর্ণশ্রীতে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মা ও ছেলের রক্তাক্ত মৃতদেহ। ৩ দিন পরে বেহালার জোড়া খুনের রহস্যের কিনারা না হওয়ায় তদন্তভার নেয় লালবাজারের হোমিসাইড শাখা। পর্ণশ্রী থানার হাত থেকে তদন্তভার বুঝে নেওয়ার পর রাতেই গোপাল মিশ্র রোডের ওই ফ্ল্যাটে যান তদন্তকারীরা। ফের জিজ্ঞাসাবাদের জন্য মহিলার স্বামী তপন মণ্ডলকে লালবাজারে নিয়ে যান তাঁরা। বেহালার পর্ণশ্রীতে মা-ছেলের নৃশংস হত্যার পিছনে পরিচিতেরই হাত রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন আধিকারিকরা।

ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ ছিল, সোমবার দুপুর ৩টে থেকে বিকেল চারটের মধ্যে খুন করা হয় সুস্মিতা মণ্ডল ও তাঁর ছেলে তমোজিৎকে। দুপুরে খাওয়াদাওয়ার ২ ঘণ্টা পর মৃত্যু হয় তাঁদের। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় পেশায় শিক্ষিকা বছর পয়তাল্লিশের সুস্মিতা মণ্ডল ও তাঁর ১৩ বছরের ছেলে তমোজিত্‍ ঘরে ছিল। মহিলার স্বামী, বেসরকারি ব্যাঙ্কের কর্মী তপন মণ্ডল ছিলেন অফিসে। এ দিন চপার দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁদের। ২টি আলাদা ঘরে পড়ে ছিল মা ও ছেলের মৃতদেহ। একজনের বেশি আততায়ী থাকার সম্ভাবনা তখনই প্রবল হয়েছিল। কারণ, ঘরে ধাক্কাধাক্কির চিহ্ন মেলেনি। প্রতিবেশীরা কেউ চিত্‍কারও শুনতে পাননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন, কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
Agnimitra Paul: "সবাইকে তো..ধুয়ে আনিনি",দলের একাংশকে কড়া বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget