এক্সপ্লোর

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন

PM Modi On Gen Z : যন্তর মন্তরের আন্দোলনের পর কি Gen Z-র মন পাওয়ার রাস্তা খুঁজছেন নরেন্দ্র মোদি ? সেই চেষ্টায় কি তাঁর ভরসা সোশাল মিডিয়া ? পোস্টের আহ্বান ঘিরে প্রশ্ন

বিজেন্দ্র সিংহ ও রুমা পাল, কলকাতা: যন্তর মন্তরের আন্দোলনের পর কি Gen Z-র মন পাওয়ার রাস্তা খুঁজছেন নরেন্দ্র মোদি? সেই চেষ্টায় কি তাঁর ভরসা সোশাল মিডিয়া? জাতীয় হ্য়ান্ডলুম দিবস উপলক্ষ্য়ে 'GRWM' অর্থাৎ 'গেট রেডি উইথ মি' ট্রেন্ড ফলো করে, সোশাল মিডিয়ায় ভিডিও পোস্টের আহ্বান ঘিরে উঠছে এই প্রশ্ন। 

আরও পড়ুন, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনে কাদের "আরও সময় লাগবে" ? জানালেন মুখ্যমন্ত্রী, আপনি কি অফলাইনে আবেদন করেছেন ? তাদের জন্যও রইল বার্তা

সোশাল মিডিয়ায় জোর। ট্রেন্ডে ভরসা। লক্ষ্য় কি Gen Z? কেন্দ্রকে নতিস্বীকারে বাধ্য় করা তরুণ প্রজন্মের আন্দোলনের পর, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আহ্বান ঘিরে এই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনেই। ৭ অগাস্ট অর্থাৎ শুক্রবার ছিল জাতীয় হ্য়ান্ডলুম দিবস। সেই উপলক্ষ্য়ে সোশাল মিডিয়ার GRWM অর্থাৎ 'গেট রেডি উইথ মি' ট্রেন্ড ফলো করে, পছন্দের হ্য়ান্ডলুম পণ্য়ের সঙ্গে সকলকে ভিডিও পোস্ট করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, গত সপ্তাহেই আপনারা ফ্রেন্ডশিপ ডে পালন করেছেন। আপনাদের কাছে আবেদন, ৭ অগাস্ট হ্য়ান্ডলুম ডে। আমাদের এই উৎসাহ নিয়ে হ্য়ান্ডলুম ডে পালন করতে হবে। আপনারাও কোনও এক ধরনের হ্য়ান্ডলুমের সঙ্গে GRWM ভিডিও করে বিশ্বের সামনে নিজের বক্তব্য় রাখতে পারেন। 
 
শুক্রবার NCPI সাংসদদের সঙ্গে বৈঠকেও প্রধানমন্ত্রী সোশাল মিডিয়ায় প্রচারের ওপর জোর দেন। (বিদ্রোহী তৃণমূল)  NCPI সাংসদ  বাপি হালদার বলেন, আমার যে সোশাল মিডিয়া, ফেসবুক, ট্যুইটার (এক্স), ইনস্টাগ্রাম, সেখানে কতগুলি পোস্ট হয়েছে, কত লাইক হয়েছে, কত শেয়ার হয়েছে, কত রিচ হয়েছে, একটা মার্কশিট দিয়ে বলা হল, আমাদের যে কর্মকাণ্ড, দেশের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মানুষের সামনে আমাদের তুলে ধরতে হবে। প্রধানমন্ত্রীর তরফে সোশাল মিডিয়ায় জোর দেওয়া এবং হ্য়াশট্য়াগ বা GRWM ট্রেন্ডের উল্লেখ করে ভিডিও পোস্টের আহ্বান দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, তাঁর লক্ষ্য় কি Gen Z? এসব কি তরুণ প্রজন্মকে কাছে টানার চেষ্টা?
 
সম্প্রতি প্রশ্ন ফাঁস ইস্য়ুতে এই Gen Z-র আন্দোলন কেন্দ্রকে অস্বস্তিতে ফেলেছে। অনড় তরুণ প্রজন্মের সামনে কার্যত নতিস্বীকার করতে হয়েছে মোদি সরকারকে। বাধ্য় হয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরাতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই সঙ্গে আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্য়াচার নিয়েও, দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছে মোদি সরকার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া পরিসংখ্য়ান অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে এই তরুণ প্রজন্মই।সেবছর দেশে ১৮ থেকে ৩২ বয়সী ভোটারের সংখ্য়া হবে মোট জনসংখ্য়ার প্রায় ২৫ শতাংশ।৩৩ থেকে ৪৮ বছর বয়সী ভোটারের হার প্রায় ২৪ শতাংশ, ৪৯ থেকে ৬৪ বছর বয়সীদের হার প্রায় ১৬ শতাংশ, ৬৫ থেকে ৮৩ বছর বয়সীদের হার প্রায় ৮ শতাংশ এবং ৮৪ বছরের বেশি বয়সীদের হার ১ শতাংশ হবে। অর্থাৎ শতাংশের বিচারে ১৮ থেকে ৩২ বছর বয়সীরাই হবেন সিংহভাগ। তাই কি Gen Z-কে কাছে টানার চেষ্টা? শেষ অবধি কি তরুণ প্রজন্মের মন পেতে সফল হবে পদ্ম শিবির? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
Advertisement

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget