এক্সপ্লোর

গাড়ির কাগজ নিয়ে বচসা, শিয়ালদা ফ্লাইওভারের নীচে কর্তব্যরত পুলিশ কর্মীকে ছুরির কোপ

মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা: শিয়ালদা ফ্লাইওভারের নীচে কর্তব্যরত পুলিশ কর্মীকে ছুরির কোপ। মাদকাসক্ত ওই যুবককে গ্রেফতার করল পুলিশ। করোনা নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় চলছিল কড়াকড়ি। আজ ভোরে শিয়ালদা ফ্লাইওভারের নীচে এক যুবককে আটকান মুচিপাড়া থানার কনস্টেবল আতিকুর রহমান। তিনি ডিউটিতে ছিলেন। অভিযোগ, বচসার জেরে তাঁকে চপারের কোপ মারে মাদকাসক্ত যুবক। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই পুলিশ কর্মী।

জানানো হয়েছে অভিযুক্ত মহম্মদ জাভেদ তালতলা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, অভিযুক্ত মাদকাসক্ত অবস্থায় ছিলেন। করোনা নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় আজ ভোরে শিয়ালদা উড়ালপুলের নীচে এক বাইক আরোহীকে আটকান কর্তব্যরত কনস্টেবল অভিযোগ, তারপরই অভিযুক্তকে ওই কনস্টেবলকে তাড়া করে চপারের কোপ মারে। 

বিধি অমান্য করে রাস্তায় বেরনোর কারণ জানতে চাওয়ায় পুলিশ কনস্টেবলকে চপার নিয়ে তাড়া বাইক আরোহীর। ভরা বাজারের মধ্যে কনস্টেবলকে কোপ। চাঞ্চল্যকর ঘটনা শিয়ালদা উড়ালপুলের নীচে কোলে মার্কেটের কাছে। প্রতিদিন ভোরেই কোলে মার্কেট ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে গমগম করে। শনিবার ভোর ৪টে নাগাদ এই এলাকায় ডিউটি করছিলেন মুচিপাড়া থানার কনস্টেবল আতিকুর রহমান। 

স্থানীয় ও পুলিশ সূত্রে দাবি, মোটরবাইক আরোহীকে এক ব্যক্তিকে থামিয়ে অত ভোরে বেরনোর কারণ জানতে চান কনস্টেবল। তাঁকে কাগজপত্র বের করতে বলেন। অভিযোগ, এরপরই বাইক থেকে নেমে একটি দোকান থেকে চপার টেনে নিয়ে পুলিশ কর্মীকে তাড়া করে অভিযুক্ত। অভিযোগ, কিছুটা দূরে কনস্টেবলকে ধরে ফেলে অভিযুক্ত চপার দিয়ে কোপ মারে। আঘাত লাগে পুলিশ কর্মীর হাতে। 

কোলে মার্কেট এলাকার এক বাসিন্দা জানিয়েছেন ওই পুলিশ কর্মীরা বাইক থামিয়ে চেক করছিলেন। বচসা বাধে। তারপর পুলিশকে চপার নিয়ে তাড়া করে, তারপর কোপ মারে। অন্য পুলিশ কর্মীরা ছুটে এসে ধরে ফেলেন অভিযুক্তকে।  তাঁকে গ্রেফতার করে মুচিপাড়া থানার পুলিশ।   ধৃত মহম্মদ জাভেদ তালতলা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, অভিযুক্ত মাদকাসক্ত। আহত পুলিশ কর্মীকে ভর্তি করা হয়েছে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে।  

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget