এক্সপ্লোর

আজ ভবানীভবনে হাজিরায় 'না', সিআইডিকে ইমেল শুভেন্দুর

অন্যদিকে সিআইডি সূত্রে খবর ফের শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হবে। 

কলকাতা; আজ ভবানীভবনে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। দিনভর টানা কর্মসূচি থাকার কারণেই সিআইডি-র দফতরে যাচ্ছেন না তিনি। সোমবার ইমেল মারফত এমনটাই জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা। অন্যদিকে সিআইডি সূত্রে খবর ফের শুভেন্দু অধিকারীকে নোটিস পাঠানো হবে। 

প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে আজ CID-র ডাকে ভবানী ভবনে যাচ্ছেন না শুভেন্দু অধিকারী। নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আজ  সকাল ১১টায় শুভেন্দু অধিকারীকে ডাকা হয় ভবানী ভবনে।

সূত্রের খবর, প্রাক্তন  শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি একটি প্রশ্ন তালিকাও তৈরি করে রেখেছে। সকালেই ভবানী ভবনে পৌঁছে যান সিআইডি-র বিশেষ তদন্তকারী দলের সদস্যরা। তবে ১০টা নাগাদ ই-মেল পাঠিয়ে সিআইডি দফতরে যেতে পারছেন না বলে জানিয়ে দেন শুভেন্দু অধিকারী। 

উল্লেখ্য গতকালই প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে CID তলব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুভেন্দু অধিকারীর। পালিয়ে বেড়াচ্ছেন কেন? পাল্টা প্রশ্ন কুণাল ঘোষের। CID সূত্রের খবর, কাল শুভেন্দু অধিকারীর পর, মঙ্গলবার তাঁর গাড়ি চালক ও এক ঘনিষ্ঠকেও তলব করা হয়েছিল।

প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যজনক মৃত্যুর মামলায়, সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ভবানীভবনে তলব করে CID। রবিবার, তমলুকে ঘুরিয়ে এ’প্রসঙ্গে মুখ খোলেন বিরোধী দলনেতা।

সেখানে শুভেন্দু অধিকারী বলেন, 'আমাকে ডেলি ভয় দেখায়। প্রতিদিন ভয় দেখায়। ভয় পাওয়ার লোক আমি নই।কি করবেন, কোনও পিছুটান নেই, আমি অকৃতদার। কোনও পিছুটান নেই।'

এ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, আইন সিআইডিকে তদন্ত করার অধিকার দিয়েছে, রিপোর্টটা কোথায় দেবে কোর্টে। কোর্ট দেখবে। এই প্রেক্ষিতেই মুকুল রায়ের দল বদলের প্রসঙ্গ টেনে, বিরোধী দলনেতাকে CID তলব নিয়ে রাজ্যের শাসকদলকে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায়, আমাদের পার্টিতে এলেই তার বিরুদ্ধে কেস হবে, সিআইডি ডাকবে, এফআইআর হবে, মুকুল বাবু যতদিন আমাদের পার্টিতে ছিলেন, খুব কেস হয়েছেন, যেদিন থেকে হাত মিলিয়ে নিলেন, আর হয়নি।

সূত্রের দাবি, সিআইডির আধিকারিকরা জানতে চান, শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর পর কি কোনও লিখিত নথি পাওয়া গেছিল?লিখিত নথি থাকলে, তা কোথায়?প্রাক্তন নিরাপত্তারক্ষীর সঙ্গে শেষবার তাঁর কী কথা হয়েছিল?মৃতের স্ত্রীর অভিযোগ অনুযায়ী, কেন অ্যাম্বুল্যান্স পেতে দেরি হয়েছিল?প্রাক্তন নিরাপত্তারক্ষীর মৃত্যুর কথা প্রথম কার কাছ থেকে জানতে পারেন?

এরই মধ্যে আজ, সোমবার কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর করা FIR খারিজের আবেদনের শুনানি রয়েছে। সে কথা বলে কি CID’র হাজির এড়াতে পারেন বিরোধী দলনেতা? প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও, রবিবার সন্ধ্যে পর্যন্ত খবর, এই বিষয়ে ভবানীভবনে কোনও চিঠি বা ই-মেল না করলেও সোমবার সকালেই কাজ সেরেছেন শুভেন্দু অধিকারী।

CID সূত্রের খবর, প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর তদন্তে মঙ্গলবার শুভেন্দু অধিকারীর
গাড়ি চালক শম্ভু মাইতি ও ঘনিষ্ঠ সঞ্জয় শুক্লাকে ভবানীভবনে তলব করেছে CID।

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
TMC News: ‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
‘সীতাকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র, কিসের মর্যাদা পুরুষোত্তম?’, মমতা-তৃণমূল সাংসদের মন্তব্যে বিতর্ক, ‘অর্ধ মূর্খ’ বলে কটাক্ষ বিজেপি-র
TMC News: প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
প্রয়াত প্রবীণ তৃণমূল নেতা উজ্জ্বল বিশ্বাস, ভাইফোঁটার দিন শেষ নিঃশ্বাস ত্যাগ রাজ্যের প্রাক্তন মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget