এক্সপ্লোর

Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."

Samik On TMC MP Koel Mallick: বিজেপিতে যাচ্ছেন কোয়েল মল্লিক ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য

কলকাতা: বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। আর এবার এই ইস্যুতেই মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বললেন, "উনিও তৃণমূল ছাড়লেন...তৃণমূল নির্মূল, আমি এটুকু বলতে পারি।" 

আরও পড়ুন, সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ, এবার তদন্তে মেডিক্যাল কাউন্সিল, "অনিয়ম থাকলেই কড়া পদক্ষেপ.."

শমীক ভট্টাচার্য বলেন, কোয়েল মল্লিক তো সরাসরি বলে দিলেন, রাজনীতি করেননি। রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল। তিনি হঠাৎ রাজসভার সাংসদ হয়েছিলেন। তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভাল লাগল। উনিও তৃণমূল ছাড়লেন। অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এটুকু বলতে পারি। 

তিনি আরও বলেন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, প্রকৃতির নিয়ম মেনে, সমাজের নিয়ম মেনে, তৃণমূল থাকতে পারে না। যেটা কোনও রাজনৈতিক দলই নয়, যেটা নির্মূল, যা নিয়ে পশ্চিমবঙ্গের কোনও মানুষের কোনও আগ্রহ নেই, তা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা। তৃণমূল শেষ। আর যারা, তৃণমূলের জামার বদলে অন্যরকমের জামা পড়ছেন, তাঁদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউ একটা ভালভাবে নিচ্ছে না। এবং প্রত্যেকেরেই তো অতীত জানা।

ভাঙন তো আগেই শুরু হয়েছিল, আর এবার একুশে জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্রতর হল। রাজনৈতিকভাবে আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। তেরো থেকে কমে তৃণমূলের রাজ্যসভার সদস্য সংখ্যা হল নয়। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর, এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। বিদেশ থেকে ফেরার পরই,বৃহস্পতিবার, রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি।

 তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ-রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন কোয়েল মল্লিক। এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর এখন কী করবেন কোয়েল মল্লিক? বিজেপিতে যোগ দেবেন? সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকদের মতো তিনিও বিজেপির হয়ে রাজ্যসভায় যাবেন?

বিধানসভা ভোটের আগে, রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রণাম করে, তাঁর হাতে তুলে দিয়েছিলেন তৃণমূলের উন্নয়নের পাঁচালি। আর এরপরই, কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। তারপর তিন মাস কাটতে না কাটতেই এদিন ইস্তফা দিলেন কোয়েল।তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NCPI in NDA: গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
গতকাল সুদীপ-শুভেন্দু বৈঠক, আজই কি বিজেপির সঙ্গে মিশে যাবে এনসিপিআই?
West Bengal News LIVE: শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
শেষমুহূর্তে বাতিল দিল্লির বৈঠক, রাতে নবান্নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সুদীপ
SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
Advertisement

ভিডিও

Parliament Session: প্রশ্ন ফাঁসে কড়া বিল, তা নিয়েই সোমবার উত্তাল সংসদের দুই কক্ষ | NEET Protest
Dharmatala NEET Protest: কীভাবে পুলিশের উপর হামলা? পুনর্নির্মাণে ৫ অভিযুক্তকে খালি পায়ে ঘোরাল পুলিশ
TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget