এক্সপ্লোর

Mamata Banerjee Oath: বিধায়ক হিসেবে শপথ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

আশাবুল হোসেন, কলকাতা: ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় এসে তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নবনির্বাচিত বিধায়কদেরও শপথবাক্য পাঠ করান রাজ্যপাল। 

ভবানীপুরের উপনির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভেঙে জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘বিধানসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নবনির্বাচিত তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল।’ সোমবার এই আবেদন জানিয়ে, রাজভবনে চিঠি পাঠায় রাজ্যের পরিষদীয় দফতর। সংবিধানের ১৮৮ নম্বর ধারা অনুযায়ী, রাজ্যপাল বা তাঁর মনোনীত কেউ বিধায়কদের শপথবাক্য পাঠ করাতে পারেন। রীতি অনুযায়ী, বিধায়করা বিধানসভাতেই শপথ নেন। সেক্ষেত্রে রাজ্যপালের অনুমতি নিয়ে সেই শপথবাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ। সম্প্রতি সেই অনুমতি নিয়েই ১২ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে সেই অনুমতি সম্বলিত নির্দেশ প্রত্যাহার করে নেয় রাজভবন।

সূত্রের খবর, এরপর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক হিসেবে শপথ নেওয়া নিয়ে ফোনে রাজ্যপালের সঙ্গে কথা বলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাতে রাজ্যপালের শপথবাক্য পাঠ করানোর অনুমতির বিষয়টিও ওঠে। সূত্রের আরও খবর, রাজ্যপাল পরিষদীয় মন্ত্রীকে জানান, ৫ অক্টোবর পর্যন্ত উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি রয়েছে। তারপর এ নিয়ে তিনি সিদ্ধান্তের কথা জানাবেন। 

পরে এই বিষয়ে একটি ট্যুইটও করেন রাজ্যপাল। সেখানে তিনি লেখেন, ‘সরকার ও বিধানসভার কার্যধারা এবং অনুশীলনে আইনের ভুল ধারণা দৃশ্যতই উদ্ভূত। এখনও উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি রয়েছে। বিষয়টি সঠিক মাধ্যমে আমার কাছে এলে এবং ১৮৮ ধারা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে, তা করা হবে।’

শেষপর্যন্ত অবশ্য রাজ্যের প্রস্তাবে সায় দেন রাজ্যপাল। তিনি নিজেই ট্যুইট করে জানিয়ে দেন, বিধানসভার অধিবেশন কক্ষে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তিন নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। সেই অনুযায়ী আজ তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
News Live Updates: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget