এক্সপ্লোর

Kunal Ghosh : 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?

Kunal Ghosh Facebook Post : 'তাদের দেখে শিখুন, খোলস ব্যবহার করুন, ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন।' ভোটে ভরাডুবির পর কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের।

কলকাতা : শনিবার বিশ্ব কচ্ছপ দিবস। প্রতি বছর বিশ্বজুড়ে ২৩ মে বার্ষিকভাবে পালন করা হয় এই দিনটি। ২০০০ সাল থেকে পালন করা শুরু হয়। মূলত কচ্ছপ ও কচ্ছপের বিলুপ্ত হয়ে যাওয়া বাসস্থানকে রক্ষা করতে, তাদের বাঁচাতে এবং আরও উন্নত পর্যায়ে তাদের পরিচর্যা করতে যাতে মানুষ উৎসাহিত হন, সেই দিকটি তুলে ধরতে ও সচেতনতা বৃদ্ধি করতে দিনটি পালন করা হয়। কারণ কচ্ছপ একটি লুপ্তপ্রায় প্রাণী। দিন দিন আরও লুপ্ত হয়ে যাচ্ছে। এদেরকে রক্ষা করা মানুষের সামাজিক কর্তব্য। আর এই দিনে কুণাল ঘোষের একটি পোস্ট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। তিনি লিখেন, 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন।'

ভোটে ভরাডুবির পর কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের। নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তিনি কটাক্ষের শুরে বলেন 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', 'কচ্ছপদের ভাল রাখুন, ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত', 'তারা যতদিন বাঁচবে, সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন', 'তাদের দেখে শিখুন, খোলস ব্যবহার করুন, ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন।' আর এই পোস্টের পর শোরগোল পড়ে যায়। অনেকের প্রশ্ন কাকে উদ্দেশ্য করে এমন কথা বলছেন কুণাল ঘোষ? ঠিক কী বার্তা দিতে চাইছেন?

কুণাল ঘোষ নিজের ফেসবুকে এই ইঙ্গিতপূর্ণ বার্তা দেন। তিনি লেখেন, ''আজ ২৩ মে, বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপদের ভালো রাখুন। ওরা দীর্ঘদিন বাঁচে, অনেক বয়স পর্যন্ত। তারা যতদিন বাঁচবে, সিনিয়রিটিকে সম্মান দিয়ে চলুন। তাদের দেখে শিখুন। খোলসটা ব্যবহার করুন। ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন। খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন। তারপর সুবিধেমত চলুন। বাঘ, সিংহদের বয়স কম। ওরা অতটা জানে না। যা শেখার কচ্ছপদের মত সিনিয়র, অভিজ্ঞদের থেকে শিখুন। দিকে দিকে কচ্ছপ দিবস পালন করুন। কচ্ছপদের সংরক্ষিত রাখুন।''

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক জানান, ''কচ্ছপ দিবসে কচ্ছপ সংরক্ষণ করা উচিত। কচ্ছপের কিছু অদ্ভুত বিষয় আছে, ওরা দীর্ঘদিন বাঁচে। অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বাঘ-সিংহ এরা কম জানে, এদের বয়স কম। কচ্ছপের একটা সিনিয়র ব্যেপার থাকে। আবার ধরুন, কচ্ছপের যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে খোলসের ভেতরে ঢুকে যায়। খোলের ভেতরে থাকে। আবার বাইরে ঠিক হলে মুখ এদিক-ওদিক বাড়িয়ে দেখে নেয় কোনদিক দিয়ে গেলে ঠিক থাকবে। ফলে কচ্ছপের এই যে জীবনদর্শন, এগুলো নিয়ে শেখ উচিত। তাই কচ্ছপ দিবসে প্রকৃতি প্রেমী হিসেবে কচ্ছপের বৈশিষ্ট গুলো পোস্ট করেছি। এর মধ্যে কোনও আলাদা তাৎপর্য কিছু দেখতে পাচ্ছি না। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More

সেরা শিরোনাম

Gujarat News: বাবার হাতেই বারংবার 'যৌন হেনস্থার' শিকার, নগ্ন ছবি তুলত মা, নাবালিকার মারাত্মক অভিযোগ
বাবার হাতেই বারংবার 'যৌন হেনস্থার' শিকার, নগ্ন ছবি তুলত মা, নাবালিকার মারাত্মক অভিযোগ
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Pradhan Mantri Matru Vandana Yojana: মায়েদের জন্য ৫ হাজার টাকার আর্থিক সহায়তা, কারা পাবেন আর কীভাবে পাবেন?
মায়েদের জন্য ৫ হাজার টাকার আর্থিক সহায়তা, কারা পাবেন আর কীভাবে পাবেন?
Delhi News: যন্তর মন্তরে মহিলা সাংবাদিকের 'যৌন হেনস্থা'- র অভিযোগ যে পুলিশকর্তার বিরুদ্ধে, পদোন্নতি হল তাঁর
যন্তর মন্তরে মহিলা সাংবাদিকের 'যৌন হেনস্থা'- র অভিযোগ যে পুলিশকর্তার বিরুদ্ধে, পদোন্নতি হল তাঁর

ভিডিও

CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |
Nandigram By-Election 2026: উপনির্বাচনের আগের দিন নন্দীগ্রাম থানার IC বদল,নতুন IC হলেন দেবাশিস সরকার
Koel Mallick: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Nandigram By Poll News: ভোট দেবেন মুখ্যমন্ত্রী, নিরাপত্তায় মোড়া নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয় চত্বর
Coochbehar: বিজেপির দখলে মাথাভাঙা ১ নম্বর শিকারপুর গ্রাম পঞ্চায়েত।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget