এক্সপ্লোর

Ladakh Rule: পর্যটকদের জন্য এবার লাদাখে কড়া নিয়ম জারি, এই কাজগুলো করলেই বড় শাস্তির মুখে

পর্যটকের চাপ এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশের উপর ক্রমশ চাপ বাড়ছিল।

নয়া দিল্লি: পরিবেশ রক্ষায় বড় পদক্ষেপ নিল লাদাখ প্রশাসন। কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে সিঙ্গল-ইউজ প্লাস্টিক (Single-Use Plastic) ব্যবহার, বিক্রি, মজুত ও সরবরাহের উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বা বিক্রি করতে ধরা পড়লে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।

এই পদক্ষেপগুলি ঘোষণা করেছেন লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা। তিনি বলেন, লাদাখের ভঙ্গুর পরিবেশ ও ভূদৃশ্য রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবে প্রশাসন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর বিক্রি, ব্যবহার এবং মজুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর Vinai Kumar Saxena জানিয়েছেন, হিমালয়ের কোলে অবস্থিত লাদাখের ভঙ্গুর পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষার জন্যই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যটকের চাপ এবং প্লাস্টিক দূষণের কারণে পরিবেশের উপর ক্রমশ চাপ বাড়ছিল।                                    

বিমানবন্দর ও প্রবেশপথে হবে তল্লাশি                

নতুন নির্দেশিকা অনুযায়ী, Leh Airport-সহ লাদাখে প্রবেশের বিভিন্ন সীমান্ত ও এন্ট্রি পয়েন্টে যখন তখন চেকিং চালানো হবে। উদ্দেশ্য একটাই— নিষিদ্ধ প্লাস্টিক যাতে লাদাখে প্রবেশ করতে না পারে। এর ফলে পর্যটক, পরিবহণ সংস্থা এবং ব্যবসায়ীদেরও সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে সরকারি কর্মচারীদের হাজিরা বাধ্যতামূলক? কী জানাল হাইকোর্ট?

কোন কোন জিনিস নিষিদ্ধ?

প্রশাসনের নির্দেশ অনুযায়ী প্লাস্টিকের কাপ, প্লেট, স্ট্র, কাটলারি, থার্মোকল সজ্জা সামগ্রী, প্লাস্টিক পতাকা, স্টিরার, পাতলা প্লাস্টিক ব্যানার ও বিভিন্ন ধরনের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে।

আবর্জনা ফেললেও জরিমানা

শুধু প্লাস্টিক নয়, প্রকাশ্যে আবর্জনা ফেললেও কড়া ব্যবস্থা নেওয়া হবে। নতুন নিয়ম অনুযায়ী, জনসমক্ষে ময়লা ফেললে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

পরিবেশ রক্ষায় কঠোর অবস্থান

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহসিলদার, বন দফতরের কর্মী এবং স্থানীয় প্রশাসনিক আধিকারিকদেরও জরিমানা ও চালান কাটার ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে নিয়ম ভাঙলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।                                                                  

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget