এক্সপ্লোর

কালীপুজোর রাতে কালীঘাটে কেন মা লক্ষ্মীর পুজো হয়? জেনে নিন

ওইদিন সকালে আর পাঁচটা দিনের মত দেবী দক্ষিণাকালীর সকালের নিত্য পূজা ও দুপুরের ভোগ হয়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কালীঘাটে কালী পুজোর রাতে কী পুজো হয়? এ প্রশ্ন শুনে মনে হতেই পারে প্রশ্নকর্তার মতিভ্রম হয়েছে। কালী মন্দির যখন, তখন স্বাভাবিকভাবেই কালীপুজোর রাতে কালীপুজো হওয়া উচিত। কার্তিক মাসের অমাবস্যা তিথি যা কিনা দীপান্বিতা অমাবস্যা বলে পরিচিত, সেদিন সমস্ত শক্তিপীঠে কালী বা শক্তির আরাধনা হলেও কালীঘাট এক্ষেত্রে ব্যতিক্রম। কালীপুজোর রাতে কালীঘাটে কেন মা লক্ষ্মীর পুজো হয়? জেনে নিন ওই দিন সন্ধ্যায় কালীঘাটে লক্ষ্মী পুজো করা হয়। গর্ভগৃহে বিরাজমান দক্ষিণাকালী সেদিন মহালক্ষী রূপে পূজিতা হন। আধুনিক কালীঘাট মন্দির তৈরি করেন সাবর্ণ রায়চৌধুরীর পরিবার। পরবর্তীকালে তাঁদের জ্ঞাতি গঙ্গাপ্রসাদ চক্রবর্তীকে মন্দির পরিচালনার দায়িত্ব দেন। এই গঙ্গাপ্রসাদ ছিলেন পরম বৈষ্ণব। মনে করা হয় গঙ্গাপ্রসাদের আমল থেকেই কালীপুজোর রাতে মহালক্ষ্মী বা ধনলক্ষ্মীর পুজো প্রচলিত হয়েছে। ওইদিন সকালে আর পাঁচটা দিনের মত দেবী দক্ষিণাকালীর সকালের নিত্য পূজা ও দুপুরের ভোগ হয়। সন্ধ্যেবেলা প্রথমে অলক্ষ্মী পুজো করে অলক্ষ্মী বিদায় করা হয়। মন্দিরের সেবায়েতরা পাট কাঠি জ্বালিয়ে মন্দির প্রদক্ষিণ করেন। তারপর ওই আগুন প্রত্যেকে বাড়িতে নিয়ে যান। অলক্ষ্মী বিদায়ের পর গোটা মন্দির ধুয়ে ফেলে লক্ষ্মীপুজো শুরু হয়। লক্ষ্মী পুজো মূলত সন্ধ্যেবেলার পুজো। সেসময় মা কালীকে মহালক্ষ্মী রূপে পূজা করা হয়। মহালক্ষ্মীর পুজোয় খই, নাড়ু, মুড়কী, মিষ্টি, ফল, লুচি, তরকারি দেওয়া হয়। সন্ধ্যের পুজো শেষ হয়ে গেলে রাতে আরও একবার ভোগ নিবেদন করা হয়। সেই সময় খিচুড়ি, পোলাও, মাছ এবং পরমান্ন ভোগ দেওয়া হয় দেবীকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Supreme Court : 'অনুমতি ছাড়া আদালতের কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ড পোস্ট, আপলোড নয়', নির্দেশ সুপ্রিম কোর্টের
'অনুমতি ছাড়া আদালতের কার্যক্রমের অডিও-ভিডিও রেকর্ড পোস্ট, আপলোড নয়', নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Protest In Kolkata: নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
নিট আন্দোলন ঘিরে ধুন্ধুমার কলকাতায়, সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য, কোনও জরুরি বার্তা ?
West Bengal News Live: নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে কলকাতায় ধুন্ধুমার, আন্দোলনকারী-পুলিশ ধস্তাধস্তিতে তুলকালাম
Jantar Mantar Protest : 'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের
'যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের ওপর নজর রাখছে বিভিন্ন জঙ্গি সংগঠন', বড় পদক্ষেপ দিল্লি পুলিশের

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget