এক্সপ্লোর

জেএনইউয়ের পড়ুয়াদের ওপর পুলিশের লাঠিচালনা ‘অমানবিক’, এমন তাণ্ডব করতে পারে না কোনও সরকার, তোপ শিবসেনার

শিবসেনা বলেছে, যে পুলিশ বাহিনী চোখে দেখতে না পারা পড়ুয়াদের লাঠি মেরেছে, তারা কখনই মানুষের সেবক, আইনের রক্ষক হতে পারে না। অন্তত পড়ুয়াদের এভাবে পিষে দেবেন না।

নয়াদিল্লি: মহারাষ্ট্রে জোট সরকার গঠনের ব্যাপারে কংগ্রেস-এনসিপির সঙ্গে কথাবার্তার মধ্যেই হস্টেল ফি বৃদ্ধির বিরুদ্ধে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পড়়ুয়াদের সংসদ ভবন অভিযান মোকাবিলায় দিল্লি পুলিশের ‘অমানবিক’ লাঠিচালনার নিন্দায় সরব শিবসেনা। কংগ্রেসের আমলে পড়ুয়াদের ওপর এমন আচরণ হলে এখনকার শাসক বিজেপি সংসদে শোরগোল করত, এবিভিপির মতো সংগঠন দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ডাক দিত বলেও দলীয় মুখপত্র ‘সামনা’-র সম্পাদতীয়তে মন্তব্য করেছে উদ্ধব ঠাকরের দল। তারা এও বলেছে, দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় সেখানকার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেন্দ্রেরই। সোমবার জেএনইউ কর্তৃপক্ষের হস্টেল ফি বৃদ্ধির বিরুদ্ধে সংসদ ভবনের দিকে মিছিল করে এগতে গেলে পুলিশের বাধা পায় পড়ুয়ারা। অভিযোগ, তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে পুলিশ, এমনকী লাঠির হাত থেকে রেহাই পাননি দৃষ্টিশক্তিহীন, প্রতিবন্ধী পড়ুয়ারা, কেন তাঁরা মিছিলে এসেছেন, সেই প্রশ্নও শুনতে হয়েছে। পুলিশ অবশ্য লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। শিবসেনা বলেছে, যে পুলিশ বাহিনী চোখে দেখতে না পারা পড়ুয়াদের লাঠি মেরেছে, তারা কখনই মানুষের সেবক, আইনের রক্ষক হতে পারে না। অন্তত পড়ুয়াদের এভাবে পিষে দেবেন না। কোনও সরকারই এমন তাণ্ডব চালাতে পারে না। যদিও পড়ুয়াদেরও সংযম, শৃঙ্খলা বজায় রাখা উচিত বলে অভিমত শিবসেনার। বলেছে, সোমবারের কর্মসূচির সময় পড়ুয়াদের ব্যারিকেড ভাঙা কেউই সমর্থন করবে না। জেএনইউয়ের হস্টেল ফি বৃ্দ্ধিকে ‘অস্বাভাবিক চড়া’ আখ্যা দিয়ে শিবসেনা জানতে চেয়েছে, পড়ুয়াদের উদ্বেগ, দুর্ভাবনা দূর করতে সরকার কী করেছে। সংশ্লিষ্ট মন্ত্রী তো পড়ুয়াদের কাছে গিয়ে তাদের ক্ষোভ বোঝার চেষ্টা করতে পারতেন। পাশাপাশি শিবসেনা এও বলেছে, ডানপন্থী মতাদর্শ অনুসরণকারীদের অভিযোগ, জেএনইউ নকশালপন্থী, বামপন্থী মানসিকতার লোকজনের ‘ডেরা’। যদিও সেখান থেকেই বেরিয়েছেন নোবেল পুরস্কারজয়ী অভিজিত্ বন্দ্যোপাধ্যায়, দেশের শীর্ষ রাজনীতিক, বিশেষজ্ঞরা এবং তাঁদের কেউই দক্ষিণপন্থী মতাদর্শ মানেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 5 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget