এক্সপ্লোর

Goutam Adani: পরীক্ষার থেকে জীবন অনেক বড়, একটা ব্যর্থতা মানেই সব শেষ নয়...

Goutam Adani: কয়েকদিন আগেই সামনে এসেছে একটা মর্মান্তিক ঘটনা। জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন অর্থাৎ জেইই মেন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে আত্মহত্যা করেছেন এক ছাত্রী। উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটেছে।

Goutam Adani: অসফলতাকে কেউ যেন জীবনের শেষ না ভাবেন। একবারের ব্যর্থতা কারও জীবনের শেষ অধ্যায় নয়। একটা কাজে অসফল হলে কেউ যেন সেটাকেই শেষ পরিণতি না ভাবেন। সম্প্রতি পড়ুয়াদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। 

কয়েকদিন আগেই সামনে এসেছে একটা মর্মান্তিক ঘটনা। জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন অর্থাৎ জেইই মেন পরীক্ষায় অকৃতকার্য হওয়ার ফলে আত্মহত্যা করেছেন এক ছাত্রী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এই ঘটনা ঘটেছে। পরীক্ষায় ফেল করার পরে ছাত্রছাত্রীদের আত্মহত্যরা অনেক ঘটনাই আমাদের নজরে আসে। সত্যিই এইসব ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। গৌতম আদানিও এমনটাই মনে করেন। আর তাই আদানি গ্রুপের চেয়ারম্যান শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিয়েছেন অসফল হলে কোনও পড়ুয়া যেন সেটাকেই জীবনের শেষ পর্যায় না ভাবেন। মানুষের জীবন যে কোনও পরীক্ষার থেকে বৃহৎ এক বিষয়। 

গোরক্ষপুরে যে ঘটনা ঘটেছে সেখানে মৃত্যু হয়েছে ১৮ বছরের এক কিশোরীর। জেইই মেন পরীক্ষায় অসফল হওয়ায় হস্টেলের ঘরে আত্মহত্যা করেছেন তিনি। লিখে রেখে গিয়েছেন একটি সুইসাইড নোটও। সেখানে কিশোরী লিখেছেন, পরীক্ষার ব্যর্থতার কথা। স্বপ্নপূরণ করতে না পারায় মা-বাবার কাছে ক্ষমাও চেয়েছেন ওই ছাত্রী। এই ঘটনার প্রসঙ্গ টেনেই এক্স মাধ্যমে উদ্যোগপতি গৌতম আদানি লিখেছেন, প্রত্যাশার চাপে এক কৃতী মেয়ের এভাবে চলে যাওয়ার ঘটনা খুবই হৃদয়বিদারক। জীবন যেকোনও পরীক্ষার থেকে অনেক বড়। এই কথা অভিভাবকদেরও বুঝতে হবে। আর বাচ্চাদেরও বোঝাতে হবে। এরপর নিজের প্রসঙ্গে গৌতম আদানি লিখেছেন, তিনি পড়াশোনায় খুব সাধারণ ছিলেন। পড়াশোনা এবং জীবনে অনেকবার অসফল হয়েছেন। কিন্তু প্রতিবার জীবন এক নতুন রাস্তা দেখিয়েছে তাঁকে। 

এক্স মাধ্যমের পোস্টে শেষে গৌতম আদানি লিখেছেন, সকলের কাছে আমার একটাই অনুরোধ। কেউই অসফলতাকে জীবনের শেষ পর্যায় ভাববেন না। কারণ জীবন সবসময় দ্বিতীয়বার সুযোগ দেয়। 

তথ্যসূত্র- আইএএনএস 

আরও পড়ুন- বিয়ারবাইসেপস এবার আরেক রাজ্য পুলিশের নজরে, সমন এল সময় রায়নার নামেও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা মুম্বইয়ে
নিয়ন্ত্রণ হারিয়ে ১২-১৩টি অটো-সহ প্রায় ১৪টি গাড়িতে ধাক্কা বাসের, ভয়াবহ দুর্ঘটনা
Jaipur Neerja Modi School: স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
স্কুলে ৯ বছরের শিশুর মৃত্যু, ক্লাস টিচারের কাছে অভিযোগ জানাতে গেলেও গুরুত্ব দেওয়া হয়নি তাকে? প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ

ভিডিও

Susmita Deb :
APC College : সুরেন্দ্রনাথ কলেজের পর এবার APC কলেজের ইউনিয়ন রুমে দেখা গেল ফূর্তির আখড়া !
Prakash Chik Baraik: ‘কিছু না কিছু সমস্যা তো রয়েছেই...’, BJP-তে যোগ দিয়েই তৃণমূলের দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রকাশ চিক বরাইক
Sushmita Dev: 'রাজনীতিতে জিরো নলেজ থাকলে খুব ক্ষতিকর', BJP-তে যোগ দিয়ে কাকে আক্রমণ সুস্মিতার?
TMC News: তৃণমূল কংগ্রেসের সব মিলিয়ে ১২টি অ্যাকাউন্ট ফ্রিজ করল বিধাননগর সাইবার পুলিশ |ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget