এক্সপ্লোর

Liver Foundation Inaugration: এবার মার্কিন মুলুকে ‘লিভার ফাউন্ডেশন’-এর শাখা সংগঠনের উদ্বোধন

রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার বিশ্বের দরবারে ‘লিভার ফাউন্ডেশন’। মার্কিন যুক্তরাষ্ট্রে সেবা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেল এই সংস্থা। মার্কিন মুলুকে শাখা সংগঠনের নাম ‘ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’। রবিবার ভার্চুয়াল মাধ্যমে সেই শাখার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা নোবেল লরিয়েট এস্টার ডাফলো।

সন্দীপ সরকার, কলকাতা: সুদূর আমেরিকায় উদ্বোধন হল ‘লিভার ফাউন্ডেশন’-এর শাখা সংগঠনের। প্রবাসী ভারতীয়দের তৈরি ‘ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’-কে সেবা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিল মার্কিন প্রশাসন। ভার্চুয়াল মাধ্যমে নতুন সংস্থার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো।

রাজ্যের গণ্ডি ছাড়িয়ে এবার বিশ্বের দরবারে ‘লিভার ফাউন্ডেশন’। মার্কিন যুক্তরাষ্ট্রে সেবা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি পেল এই সংস্থা। মার্কিন মুলুকে শাখা সংগঠনের নাম ‘ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’। রবিবার ভার্চুয়াল মাধ্যমে সেই শাখার উদ্বোধন করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তথা নোবেল লরিয়েট এস্টার ডাফলো।

নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্টার ডাফলো বলেন, লিভার ফাউন্ডেশনের সঙ্গে বিশিষ্ট চিকিৎসকরা জড়িত রয়েছেন। যাঁরা পশ্চিমবঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসার ক্ষেত্রে সেরা পরিবেশ দিতে চান। হাসপাতাল চালানো ছাড়াও একাধিক সামাজিক প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছে লিভার ফাউন্ডেশন।

লিভার ফাউন্ডেশনের চিকিৎসক তথা প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, আমাদের দায়িত্ব অনেক বাড়িয়ে দিল। মূলত দানের উপর আমাদের প্রতিষ্ঠান চলে। মার্কিন যুক্তরাষ্ট্র পা রাখা মানে আরও অনেক মানুষকে পরিষেবা দিতে পারব। অনেকে বলেছিলেন কোনও বিনিয়োগ ছাড়া আমরা কিছু করতে পারব না। কিন্তু আমরা করে দেখিয়েছি। আমেরিকায় তে পা রেখে আমাদের কাছে নতুন দিগন্ত খুলে গেল।

উল্লেখ্য, ২০০৬ সালে বাংলায় পথ চলা শুরু করে ‘লিভার ফাউন্ডেশন’। কয়েক বছর আগে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষের চিকিৎসার জন্য দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ‘ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ লিভার অ্যান্ড ডাইজেস্টটিভ সায়েন্সেস’ নামে একটি হাসপাতাল তৈরি করে এই সংস্থা।  সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে কয়েকজন প্রবাসী ভারতীয়র উদ্যোগে তৈরি হয় ‘ফ্রেন্ডস অফ লিভার ফাউন্ডেশন, ওয়েস্ট বেঙ্গল’। এই সংস্থাকেই স্বীকৃতি দিয়েছে মার্কিন প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikary: প্রচুর বামপন্থী সমর্থক আমায় বলছেন, আপনাকে দেখব, টেস্ট করব : শুভেন্দু অধিকারী
প্রচুর বামপন্থী সমর্থক আমায় বলছেন, আপনাকে দেখব, টেস্ট করব : শুভেন্দু অধিকারী
West Bengal Assembly Elections 2026: প্রথমবার ভোটের ময়দানে, সোনা-দানা থেকে আয়-ব্যয় কেমন কুণাল ঘোষের? হলফনামায় ঘোষিত সম্পত্তিই বা কত?
প্রথমবার ভোটের ময়দানে, সোনা-দানা থেকে আয়-ব্যয় কেমন কুণাল ঘোষের? হলফনামায় ঘোষিত সম্পত্তিই বা কত?
Mothabari News: মোথাবাড়ি কাণ্ডে কোর্টে FIR-এর কপি জমা দিল NIA, যে ৪৭জন গ্রেফতার হয়েছে তাঁদেরকে এবার..
মোথাবাড়ি কাণ্ডে কোর্টে FIR-এর কপি জমা দিল NIA, যে ৪৭ জন গ্রেফতার হয়েছে তাঁদেরকে এবার..
West Bengal News Today LIVE: 'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি
'এই নির্বাচন নারীদের সুরক্ষার জন্য, মা-বোনেদের সম্মান রক্ষা করতে হবে', সিউড়ির সভা থেকে মোদি

ভিডিও

Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget