এক্সপ্লোর

ফের এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

আজ, রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ফের লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, লকডাউনের জেরে করোনার সঙ্গে লড়াইয়ে অনেকটাই সাফল্য এসেছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, আরও এক সপ্তাহ লকডাউন জারি থাকবে দিল্লিতে। সংক্রমণ অনেক কমতে শুরু করেছে। ৫ শতাংশেরও কম পজিটিভিটি হার। তাঁর কথায়, আমরা লক্ষ্য করেছি লকডাউন জারি করার পর দিল্লিতে সুস্থতার সংখ্যা বেড়েছে। সংক্রমণ অনেক কমেছে। গত কয়েকদিনে আমরা যে সাফল্য পেয়েছি তা হারাতে পারব না। তাই আরও এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার। আগামীকাল পর্যন্ত নয়, আগামী সোমবার ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে লকডাউন।

স্বাস্থ্য দফতরের শেষ বুলেটিন অনুযায়ী, শনিবার দৈনিক সংক্রমণের সংখ্যা ৬ হাজার ৪৩০। প্রায় একমাস পর ১০ হাজারের নিচে নামতে শুরু করেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক সুস্থতার সংখ্যা ১১ হাজার ৫৯১। যদিও এখনও নাগালে আসছে না দৈনিক মৃতের সংখ্যা। তা নিয়ে বেশ চিন্তিত প্রশাসন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩৭ জনের। গতকাল, শনিবারের বুলেটিন বলছে, রাজধানীতে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৬ হাজার।

উল্লেখ্য, মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে রাজধানীতে বাড়তে শুরু করে দৈনিক সংক্রমণ। ৫ এপ্রিল দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়ে যায় ৫ হাজারের গণ্ডি। এরপর থেকে বাড়তে শুরু করেছিল সংখ্যাটা। এপ্রিলের মাঝামাঝি সময়ে ২০ হাজার পেরিয়ে যায় দৈনিক সংক্রমণ। আর তাই রাশ টানতে কড়া বিধি পালনে জোর দেয় রাজ্য সরকার। প্রাথমিকভাবে সপ্তাহান্তে কার্ফু ঘোষণা করে দিল্লি সরকার। কিন্তু লাগামছাড়া সংক্রমণে শেষমেশ লকডাউনের পথেই হাঁটেন কেজরিওয়াল। ১৯ এপ্রিল প্রথম দফায় জারি করা হয় লকডাউন। ২৬ এপ্রিল পর্যন্ত জারি রাখা হয় তা। কিন্তু আক্রান্তের সংখ্যা না কমায় ২৬ এপ্রিলের পর ফের লকডাউন জারি করে দিল্লি সরকার।

 

 

 

 

 

সেরা শিরোনাম

Delimitation Bill Row: ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
Bangladesh News: ‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
BJP Three-Line Whip: ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি
ভোট দিতে হবে বিলের পক্ষে, লোকসভায় হুইপ জারি বিজেপির, মহিলা সংরক্ষণ বিল ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় পদক্ষেপের প্রস্তুতি

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget