এক্সপ্লোর

করোনা আক্রান্ত, ট্যুইট করে নিজেই জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়

‘আজই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর, এক সপ্তাহ ধরে আইসোলেশনে আছি’, ট্যুইট বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।

কলকাতা: করোনা আক্রান্ত লকেট চট্টোপাধ্যায়। মারণভাইরাস কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার কথা ট্যুইট করে নিজেই জানিয়েছেন হুগলির বিজেপি সংসাদ। দুপুরে একটি ট্যুইটে লকেট চট্টোপাধ্যায় লেখেন, “আজ সকালেই করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সামান্য জ্বর রয়েছে, এক সপ্তাহ ধরে আইসোলেশনে আছি। সবাইকে সময় মতো জানাব। সব ভাল হোক।”

উল্লেখ্য, লকেট চট্টোপাধ্যায়ের আগে পশ্চিমবঙ্গ থেকে ২ জনপ্রতিনিধির করোনা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে। ওই ২ জনপ্রতিনিধিই তৃণমূল কংগ্রেসের। একজন তমোনাশ ঘোষ এবং অন্যজন হলেন সুজিত বসু।

এঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক তমোনাশ ঘোষ। কেবল বিধানসভার সভ্যই নন, এই বিধায়ক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকেই দলের কোষাধক্ষের দায়িত্বে ছিলেন এই নেতা। গত মাসে তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। দলীয় সতীর্থের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনার তৃমমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

তমোনাশ ঘোষ ছাড়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। যদিও সুজিত বসু চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন এবং এখন আইসোলেশনেই রয়েছেন। এই ২ জনপ্রতিনিধির পর এবার বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবরও সামনে এল। যদিও এর মাঝে শোনা গিয়েছিল প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র এবং তাঁর পরিবার নাকি করোনা আক্রান্ত। মদন মিত্রের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। যদিও সেই দাবি নসাৎ করে দিয়েছিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের ‘হেভিওয়েট নেতা’ মদন মিত্র।

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget