এক্সপ্লোর

e-KYC : এখনও রান্নার গ্যাসের  e-KYC করাননি? শেষ সুযোগ এই দিন পর্যন্ত ! বাড়ানো হল সময় সীমা

৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যেও যারা কাজটি করে উঠতে পারেনি, তাদের জন্যই এই গুরুত্বপূর্ণ খবর।


কলকাতা : এখনও রান্নার গ্যাসের ই-কেওয়াইসি করাননি  ? চিন্তায় আছেন, যে কোনও দিন বন্ধ হয়ে যেতে পারে আপনার বাড়ির গ্যাস পরিষেবা ? তাহলে একটা স্বস্তির খবর। 'গুড রিটার্নস'- এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডেন গ্যাস, এইচপি গ্যাস ও ভারত গ্যাস  গ্রাহকদের সুবিধের কথা ভেবে নিয়েছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। LPG বায়োমেট্রিক ও আধার লিঙ্ক করার সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে দিল এই সংস্থাগুলি। ৩১ অগাস্টই ছিল  e-KYC  সেরে ফেলার শেষ দিন। তড়িঘড়ি করে কেউ মোবাইলে অ্যাপ ডাউনলোড করে, কেউ আবার লম্বা লাইনে দাঁড়িয়ে কাজটি সেরেছেন। কিন্তু অনেকেই নানা কারণে করে উঠতে পারেনি সময়ের মধ্যে। সেই সব গ্রাহকদের জন্য আরও কিছুটা বাড়তি সময় দেওয়া হয়। ৭ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যেও যারা কাজটি করে উঠতে পারেনি, তাদের জন্যই এই গুরুত্বপূর্ণ খবর।

LPG বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা e-KYC এর কাজ শেষ করার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়াল ইন্ডেন গ্যাস, এইচপি, ভারত পেট্রোলিয়াম।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী, e-KYC জমা দেওয়ার শেষ তারিখ ৭ সেপ্টেম্বরের পরও বাড়িয়ে করা হল ১৪ সেপ্টেম্বর। সূত্রের খবর, এখনও লক্ষ লক্ষ LPG গ্রাহকের e-KYC প্রক্রিয়া করা এখনও বাকি। তাই এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত। 

গ্রাহকদের যাতে পরিষেবা পেতে কোনও ধরনের সমস্যায় পড়তে না হয়, সে কারণেই তাদের আরও এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক গ্রাহক ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL) এবং ভারত পেট্রোলিয়াম (BPCL)-এর মাধ্যমে e-KYC প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছেন। নতুন নোটিশ অনুসারে, LPG গ্রাহকরা ১৪ সেপ্টেম্বরের মধ্যে e-KYC করতে পারবেন।  এর আগে একাধিকবার 'লাস্ট ডেট'পরিবর্তন করা হয়েছে। 

যেসব LPG গ্রাহক এখনও e-KYC সম্পন্ন করেননি, তাদের দ্রুত প্রক্রিয়াটি শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।  নির্ধারিত সময়ের মধ্যে যাচাইকরণ সম্পন্ন করলে LPG পরিষেবায় ভবিষ্যতে বিঘ্ন ঘটার আশঙ্কা কম।  

ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে এই e-KYC প্রক্রিয়া সম্পন্ন করতে ২টি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি যে গ্যাস কোম্পানির সিলিন্ডার ব্যবহার করেন, সেই অনুসারে  গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড  হবে।  UIDAI-এর ফেস রিডার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।  ফোনে অবশ্যই Aadhaar FaceRD অ্যাপটি ইনস্টল থাকতে হবে, যা গুগল প্লে স্টোরে বিনামূল্যে পাওয়া যায়। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget