এক্সপ্লোর

LPG Price : গ্যাসের আকাল নেই ! বুক করার মাত্র আড়াই দিনেই বাড়িতে সিলিন্ডার, জানিয়ে দিল কেন্দ্র

সরকারের মতে, বর্তমানে দেশে LPG সিলিন্ডার বুকিং করার প্রায় ২.৫ দিনের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

পশ্চিম এশিয়ায় প্রবল সংঘাত ! একের পর এক দেশ জড়িয়ে পড়ছে সংঘর্ষে । দিন যত এগোচ্ছে ততই ভয়ঙ্কর হচ্ছে যুদ্ধ পরিস্থিতি।  গ্যাসের হাহাকারের ছবি ধরা পড়ছে বিশ্বজুড়ে। LPG সিলিন্ডার (LPG Cylinder) সরবরাহ-সঙ্কটের প্রভাব সরাসরি পড়ছে আপনার-আমার হেঁশেলে। সারা দেশ জুড়ে বন্ধ হচ্ছে শয়ে শয়ে হোটেল রেস্টুরেন্ট। সঙ্কটে হোম ডেলিভারি সার্ভিসও। কেন্দ্র সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্যাস সিলিন্ডার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।  প্রয়োজন ছাড়া শুধুমাত্র ভয়ে-ভয়ে আগেভাগে বুকিং করারও দরকার নেই। সরকারের মতে, বর্তমানে দেশে LPG সিলিন্ডার বুকিং করার প্রায় ২.৫ দিনের মধ্যেই ডেলিভারি দেওয়া হচ্ছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে।

কেন হঠাৎ LPG নিয়ে উদ্বেগ?

সম্প্রতি পশ্চিম এশিয়া বা গালফ অঞ্চলে সংঘাতের ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। ভারত তার মোট LPG চাহিদার প্রায় ৬০% আমদানি করে, ফলে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে সরকার জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে দেশীয় LPG উৎপাদন ২৫% পর্যন্ত বাড়ানো হয়েছে, যাতে সরবরাহে ঘাটতি না হয়।

আতঙ্কে LPG বুকিং না করার পরামর্শ সরকারের

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের কর্মকর্তারা বলছেন, অনেক জায়গায় ভুল তথ্যের কারণে মানুষ আতঙ্কে বেশি করে গ্যাস বুক করতে শুরু করেছেন।

তাই সরকার পরিষ্কারভাবে জানিয়েছে—

  • অপ্রয়োজনীয়ভাবে LPG cylinder booking করবেন না

  • স্বাভাবিক নিয়মেই গ্যাস সরবরাহ চলছে

  • গড়ে ২–৩ দিনের মধ্যেই বাড়িতে সিলিন্ডার পৌঁছে যাচ্ছে

 অতিরিক্ত বুকিং করলে বরং সাপ্লাই সিস্টেমের উপর চাপ বাড়তে পারে এবং কৃত্রিম ঘাটতি তৈরি হতে পারে।

LPG বুকিং নিয়মেও পরিবর্তন

সরকার আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে এলপিজি ডেলিভারি নিয়ে। এখন থেকে একটি LPG সিলিন্ডার ডেলিভারির পর পরবর্তী বুকিং করতে কমপক্ষে ২৫ দিন অপেক্ষা করতে হবে, যা আগে ছিল ২১ দিন।

এই নিয়ম চালু করার মূল উদ্দেশ্য হলো—

  • গ্যাস সিলিন্ডার অনৈতিক ভাবে মজুত করার প্রবণতা রোধ

  •  সরবরাহ নিশ্চিত করা

  • কালোবাজারি বন্ধ করা

    ভারত কীভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করছে?

সরকার জানিয়েছে, আন্তর্জাতিক সংকটের মধ্যেও ভারতের ক্রুড অয়েল ও LPG সরবরাহ নিরবিচ্ছিন্ন রয়েছে।

এজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে:

  • বিভিন্ন দেশ থেকে তেল আমদানি বাড়ানো

  • বিকল্প রুট ব্যবহার করে জ্বালানি পরিবহন

  • রিফাইনারিগুলোতে LPG উৎপাদন বাড়ানো

এই পদক্ষেপের ফলে দেশের গ্যাস সরবরাহে বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। গালফ অঞ্চলের সংঘাতের কারণে অনেকেই LPG সিলিন্ডার নিয়ে উদ্বিগ্ন হলেও সরকার স্পষ্ট জানিয়েছে—দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আতঙ্কে বুকিং করার কোনও প্রয়োজন নেই।

বুকিং করার পর সাধারণত থেকে ৩ দিনের মধ্যেই LPG সিলিন্ডার ডেলিভারি পাওয়া যাচ্ছে, তাই অযথা বেশি বুকিং না করার পরামর্শ দিয়েছে সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Paper Leak: কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
কীভাবে NEET প্রশ্ন ফাঁস হয়েছিল ? কোন কোন পদ্ধতি কাজে লাগিয়ে ? CBI-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
NEET Paper Leak: NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
NEET প্রশ্নফাঁসে ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ হোয়াটসঅ্যাপ গ্রুপ কীভাবে কাজ করেছে ? চাঞ্চল্যকর তথ্য় CBI-এর হাতে
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget