এক্সপ্লোর

LPG Price: ইরান থেকে মুম্বইতে তেলবাহী ট্যাঙ্কার, এবার কমবেই রান্নার গ্যাস-জ্বালানির দাম? নাকি...

ফের হরমুজে জাহাজ চলাচলে বিধিনিষেধ তেহরানের। ইরান থেকে মুম্বইতে তেলবাহী ট্যাঙ্কার। এবার কমবেই রান্নার গ্যাস-জ্বালানির দাম?


কলকাতা : পশ্চিম এশিয়ার পরিস্থিতি যাই হোক না কেন, হরমুজের ভবিষ্যৎ যাই হোক না কেন, এখনও পর্যন্ত ভারতে রান্নার গ্যাস নিয়ে কোনও আকাল নেই। এ কথা বারবার আশ্বাস দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আজ শুক্রবার, ১০ এপ্রিল, দেশের এলপিজি (LPG) সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার পরিস্থিতি অশান্ত থাকলেও আমাদের দেশে জ্বালানির সরবরাহে কোনও ঘাটতি নেই। বিশেষ করে কলকাতা ( Kolkata ) -সহ দেশের বড় শহরগুলিতে গ্যাসের দাম স্থিতিশীল রয়েছে।

কলকাতায় LPG-র দাম স্থির

শুক্রবার কলকাতায় ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে ₹৯৩৯.০০। অন্যদিকে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ₹২,২০৮.৫০। উল্লেখযোগ্যভাবে, গার্হস্থ্য সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি, তবে বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা বৃদ্ধি দেখা গিয়েছে।

দেশের অন্যান্য মেট্রো শহরে LPG-র দাম

দেশের অন্য শহরেও একই চিত্র দেখা যাচ্ছে। গার্হস্থ্য সিলিন্ডারের দাম অপরিবর্তিত আপাতত। কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারের দামে বৃদ্ধি হয়েছে।

নয়া দিল্লি: ₹৯১৩ (গার্হস্থ্য), ₹২,০৭৮.৫০ (বাণিজ্যিক)
মুম্বই: ₹৯১২.৫০, ₹২,০৩১.০০
চেন্নাই: ₹৯২৮.৫০, ₹২,২৪৬.৫০
বেঙ্গালুরু: ₹৯১৫.৫০, ₹২,১৬১.০০
হায়দরাবাদ: ₹৯৬৫.০০, ₹২,৩২০.৫০

সরবরাহ নিয়ে আশ্বাস সরকারের  

ভারত সরকার জানিয়েছে, পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক উত্তেজনা সত্ত্বেও দেশে এলপিজি, পেট্রোল বা ডিজেলের কোনও ঘাটতি নেই। সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং নাগরিকদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দাবি, এলপিজি সরবরাহ ব্যবস্থা এখন অনেক বেশি ডিজিটাল ও স্বচ্ছ হয়েছে। এখন প্রায় ৯৫% বুকিং অনলাইনে করা হয়। ৯১% ডেলিভারি ডিএসি (DAC)-এর মাধ্যমে সম্পন্ন হয়। 
এর ফলে সিলিন্ডার চুরি বা কালোবাজারি অনেকটাই কমেছে বলে মনে করছে সরকার। 

কালোবাজারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী,  কালোবাজারি  রুখতে প্রতিদিন প্রায় ৪,০০০ অভিযান চালানো হয় এবং প্রায় ১,০০০ সিলিন্ডার বাজেয়াপ্ত করা হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে, কোনও ধরনের অনিয়ম বা কালোবাজারির বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কীভাবে LPG সিলিন্ডার বুক করবেন?

গ্রাহকরা এখন খুব সহজেই অনলাইনে বা ফোনের মাধ্যমে গ্যাস বুক করতে পারেন।

Indane Gas:

WhatsApp: 7588888824
Missed Call: 8454955555
App: Indian Oil One

Bharat Gas:

WhatsApp: 1800 22 4344
Missed Call: 7710955555
App: Hello BPCL

বর্তমানে দাম স্থির থাকলেও আন্তর্জাতিক পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। তবে আপাতত কলকাতা সহ গোটা দেশে LPG সরবরাহ ও দাম—দু’টিই নিয়ন্ত্রণে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget