এক্সপ্লোর

লাভ জেহাদ! ‘জোরজবরদস্তি, জালিয়াতি করে ভিনধর্মে বিয়ে’র শাস্তি ৫ বছরের সশ্রম জেল, মিলবে না জামিন, আইন আনছে মধ্যপ্রদেশ

কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীগুলিই কয়েক বছর হল ‘লাভ জেহাদ’ শব্দবন্ধটি জনপ্রিয় করে তুলেছে। তাদের দাবি, মুসলিম পুরুষরা হিন্দুদের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছে, জোর করে তাদের ধর্ম বদলে মুসলমান করছে। এটা সংগঠিত, প্ল্যানমাফিক কর্মসূচি।

ভোপাল: ‘জোরজবরদস্তি ও জালিয়াতি করে ভিনধর্মে বিয়ে’ রুখতে আইন আনছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। শিবরাজ সিংহ চৌহান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, আমরা বিধানসভার শীতকালীন অধিবেশনেই মধ্যপ্রদেশ ধর্ম স্বতন্ত্র বিল আনছি ‘লাভ জেহাদে’র বিরুদ্ধে, যার অর্থ একজন মহিলাকে ভিনধর্মী কোনও লোক জোর করে বা প্রলোভন দেখিয়ে বিয়ে করে পরে ধর্ম বদলাতে চাপ দিয়ে অত্যাচার করে। এমন বিয়েতে জড়িত বা মদতদাতা বলে প্রমাণ হলে ৫ বছরের সশ্রম কারাবাসের সংস্থান থাকছে বিলে। মিশ্র আরও বলেন, ‘লাভ জেহাদে’র প্রচার, প্রসারে ভূমিকা থাকলেও শাস্তি পেতে হবে। বলপূর্বক ধর্মবদল ও বিয়ে ধর্তব্যযোগ্য অপরাধ বলে গণ্য হবে, অ-জামিনযোগ্য বলেও ধরা হবে। এধরনের বিয়েকে অবৈধ, ভিত্তিহীন হিসাবে গণ্য করার সংস্থান থাকবে আইনে। তবে একইসঙ্গে মিশ্র এও জানিয়েছেন, তাঁরা ভিন ধর্মে বিয়ের বিরুদ্ধে নন, কেবলমাত্র যেগুলি ‘লাভ জেহাদে’র ঘটনা, সেগুলিই ঠেকাবেন। কেউ বিয়ের জন্য ধর্ম বদলাতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটকে এক মাস আগে জানাতে হবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, কট্টরপন্থী হিন্দু গোষ্ঠীগুলিই কয়েক বছর হল ‘লাভ জেহাদ’ শব্দবন্ধটি জনপ্রিয় করে তুলেছে। তাদের দাবি, মুসলিম পুরুষরা হিন্দুদের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করছে, জোর করে তাদের ধর্ম বদলে মুসলমান করছে। এটা সংগঠিত, প্ল্যানমাফিক কর্মসূচি। এটাই ‘লাভ জেহাদ’। যদিও গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি সংসদে বলেন, ‘লাভ জেহাদ’ শব্দবন্ধের আইনে কোনও সংজ্ঞা নেই এবং এমন কোনও ঘটনার কথা কোনও কেন্দ্রীয় এজেন্সিও জানায়নি। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান স্বয়ং গত ২ নভেম্বর প্রথম তাঁর সরকার এমন আইন আনার ভাবনার উল্লেখ করেন। প্রসঙ্গত, শুধু মধ্যপ্রদেশই নয়, উত্তরপ্রদেশ, হরিয়ানার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিও লাভ জেহাদ রোধে আইন আনা হচ্ছে বলে জানিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Uttar Pradesh Mass Wedding: উত্তরপ্রদেশে সরকার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে TMC লেখা, ঘাসফুল আঁকা ম্যাট্রেস বিতরণ, জানাজানি হতেই…
উত্তরপ্রদেশে সরকার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে TMC লেখা, ঘাসফুল আঁকা ম্যাট্রেস বিতরণ, জানাজানি হতেই…

ভিডিও

Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget