এক্সপ্লোর

Ajit Pawar Death: আচমকা কাত হয়ে পড়ল আছড়ে...অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার ভয়ঙ্কর Live ভিডিও প্রকাশ্যে

Baramati Plan Crash: এই বিমান দুর্ঘটনার লাইভ ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যাচ্ছে যে টেক অফের কয়েক সেকেণ্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

মুম্বই: বারামতীতে বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। দুর্ঘটনায় মৃত্য়ু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও NCP প্রধান অজিত পাওয়ার-সহ বিমানে থাকা ৫ জনেরই। তবে কীভাবে মৃত্যু? শেষ মুহূর্তে বিমানের অন্দরে ঠিক কী হয়েছিল? ইতিমধ্যেই এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে DGCA. এই আবহে, সরাসরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যথাযথ ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

ঠিক কীভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল অজিত পাওয়ারের বিমান?

এদিকে, এই বিমান দুর্ঘটনার লাইভ ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে যাচ্ছে যে টেক অফের কয়েক সেকেণ্ডের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ঠিক কীভাবে বিমান দুর্ঘটনাটি ঘটেছে তা পুরোটাই ধরা পড়েছে। রাবামতির গোজুবাভি গ্রাম পঞ্চায়েতের সিসিটিভিতে বিমান দুর্ঘটনার পুরো ঘটনাটি ধরা পড়েছে। পুণের রাবামতীতে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। মাটিতে আছড়ে পড়ার আগে কাত হয়ে গিয়েছিল বিমানটি।

 

দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট জেটে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন ফ্লাইট অ্যাটেনড্যান্ট পিঙ্কি মালি। তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বিদীপ যাদব, পাইলট-ইন-চার্জ সুমিত কপূর ও সেকেন্ড ইন কম্যান্ড সম্ভাবী পাঠক। প্রত্য়ক্ষদর্শী এক মহিলা জানিয়েছেন, ''বিমানটি বাতাসে কিছুক্ষণ ধরে ঘুরছিল। এটি একটু অস্থির মনে হচ্ছিল। অবতরণের জন্য রানওয়ের দিকে এগোনোর সময় বিমানটি মাটিতে জোরে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটে। একটি জোরে শব্দ হয়, যা আমাদের বাড়ি পর্যন্ত শোনা যায়।"

দুর্ঘটনার পর প্রথম বক্তব্যে শরদ পাওয়ার বলেন, "এর মধ্যে কোনও ষড়যন্ত্র নেই। এটা সম্পূর্ণ একটা দুর্ঘটনা। অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রের বিরাট ক্ষতি হয়েছে। একজন দক্ষ নেতা আজ আমাদের ছেড়ে চলে গেলেন। মহারাষ্ট্র আজ একজন মহান ব্যক্তিত্বকে হারাল। এই ক্ষতি কখনোই পূরণ করা যাবে না।" কয়েক দশক ধরে মহারাষ্ট্রের সমবায় আন্দোলন, গ্রামীণ রাজনীতি এবং মুম্বই ও দিল্লিতে ক্ষমতার সমীকরণ পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাওয়ার পরিবার। ২০২৩ সালে এই পরিবারে ভাঙন ধরে। ওই বছর কাকার হাত ছেড়ে বিজেপির হাত ধরেন অজিত পাওয়ার। যার জেরে ভাঙন ধরে NCP তে। যদিও সম্প্রতি কাছাকাছি আসে NCP-র দুই শিবির। পুণে এবং পিম্পরি-ছিনছওয়াড পৌরনিগমের ভোটে উপলক্ষ্যে। এরপরই ঘটে গেল দুর্ঘটনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget