এক্সপ্লোর

মুম্বইয়ের কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত ১০

পুলিশ সূত্রে খবর, ওই হাসপাতালে প্রায় ৭৬ জন করোনা রোগী ভর্তি ছিলেন।

মুম্বই: মুম্বইয়ের ভাণ্ডুপে মলের ভিতরে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন। অগ্নিদগ্ধ হয়ে ১০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাত সাড়ে ১২টা নাগাদ ভাণ্ডুপের ড্রিমস্ মলের দোতলায় আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে মলের ভিতরে সানরাইজ হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ওই হাসপাতালে প্রায় ৭৬ জন করোনা রোগী ভর্তি ছিলেন। আগুন ছড়িয়ে পড়ায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। দমকলের ২৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। 

সূত্রের খবর, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৭০-এর বেশি কোভিড রোগী। গতকাল গভীর রাতে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, মৃত্যু হয়েছে ২ জনের। পরে আরও ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আগুন লাগার খবর পেয়ে দমকলের ২২টি ইঞ্জিন সেখানে যায়।

ওই হাসপাতালের এক চিকিৎসক বলেছেন, “৭৩ জন কোভিড রোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দ জাম্বো সেন্টারে, ৩ জনকে ফর্টিস হাসাপাতালে এবং বাকিদের অন্য একটি কোভিড নিরাময় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।” খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছিলেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেদনেকর। মলের ভিতর হাসপাতালের বিষয়টি রীতিমতো বিস্মিত করেছে তাঁকে। তিনি বলেছেন, “আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে মলের ভিতর হাসপাতাল এই প্রথম দেখলাম। খুব গুরুতর পরিস্থিতি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’

এদিকে ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। আরও বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও আরও বাড়ল। তবে একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুতে দেশে প্রথম স্থানে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১১১ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজারের বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬০ হাজার ৯৪৯ জনের।  আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৮ লক্ষ ৪৬ হাজার ৬৫২। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget