এক্সপ্লোর

Pahalgam Incident Update: 'কাকে ধমকি দিচ্ছেন ? একটা অগ্নি-৫ ফেললে পুরো শহর ধূলিসাৎ হয়ে যাবে', পাকিস্তানকে হুঁশিয়ারি জিডি বক্সির

India-Pakistan Relations: উভয় দেশের সম্পর্কে চরম উত্তেজনার আবহে এবার পাকিস্তানকে তাদের জায়গা দেখিয়ে দিলেন জিডি বক্সি।

নয়াদিল্লি : "পাকিস্তানে একটা অগ্নি-৫ ফেলে দিলে, গোটা শহর ধূলিসাৎ হয়ে যাবে।" পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্কে উত্তেজনার আবহে হুঙ্কার ছাড়লেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিডি বক্সি। 

কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলার নেপথ্য়ে সরাসরি পাকিস্তানের হাত থাকার প্রমাণ স্পষ্ট হয়েছে। যার ফলে দেশজুড়ে আরও জোরাল হয়েছে, পাকিস্তানকে দৃষ্টান্তমূলক জবাব দেওয়ার দাবি ! এই আবহে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতে এদিন সেনার তিন বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী। 'কখন, কোথায়, কীভাবে প্রত্যাঘাত করা হবে, সেই টার্গেট ঠিক করবে সেনাবাহিনী।সন্ত্রাসবাদকে কড়া জবাব দিতে হবে, এটাই আমাদের সংকল্প।' সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়ে বলেছেন প্রধানমন্ত্রী।

উভয় দেশের সম্পর্কে চরম উত্তেজনার আবহে এবার পাকিস্তানকে তাদের জায়গা দেখিয়ে দিলেন জিডি বক্সি। সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "পাকিস্তানে এখন আতঙ্ক ছড়িয়েছে। করাচি থেকে জাহাজ বের করে স্কার্দু গিলগিট বাল্টিস্তানে পাঠাচ্ছে। ওখান থেকে দেখছে ভারতের নৌবাহিনী করাচির দিকে যাচ্ছে কি না। ঘাম ছুটে যাচ্ছে ওদের। ভারতেরও একটা সুযোগ আছে, বাগরাম বিমানঘাঁটিতে বাহিনী নামাক। তালিবানের সঙ্গে কথা বলে নিক। ওদিক থেকেও হামলা করুক।"

এদিকে চাপের মুখে পাকিস্তানের দিক থেকে পরমাণু-হুমকি এসেছে। সে প্রসঙ্গে চাঁচাছোলা ভাষায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলেন, "পরমাণু-ধমকি দিয়ে দেওয়া খুব সহজ। কিন্তু, তা করা খুব কঠিন। এমন নয় যে, শুধু পাকিস্তানের কাছে পরমাণু-অস্ত্র আছে। ১৮০-র কাছাকাছি পরমাণু অস্ত্র আছে আমাদের কাছে। পাকিস্তানে একটা অগ্নি-৫ ফেলে দিলে, গোটা শহর ধূলিসাৎ হয়ে যাবে। কাকে ধমকি দিচ্ছেন ? কাদের বোকা বানাচ্ছেন ?" 

কখনও মরুভূমিতে ধুলোর ঝড় তুলছে ট্যাঙ্ক। কখনও আরব সাগর থেকে ছোড়া ব্রহ্মসের গর্জন কাঁপিয়ে দিচ্ছে আকাশ। পহেলগাঁওয়ের হত্যালীলার প্রতিশোধ নিতে প্রস্তুত সেনা-নৌ সেনা-বায়ু সেনা।

হামলার ৭ দিন পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি জঙ্গিরা। তবে তাদের খোঁজে কাশ্মীরের কোনায় কোনায় চলছে চিরুনি তল্লাশি। ঘন জঙ্গল থেকে দুর্গম পার্বত্য় এলাকা তন্ন তন্ন করে খুঁজছে সেনা-আধা সেনা ও পুলিশ। রাস্তাঘাটে চলছে নাকা চেকিং ও কড়া নজরদারি। এই পরিস্থিতিতে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন সেনার তিন বাহিনীর প্রধানও। সূত্রের খবর, বৈঠকে তিন বাহিনীর পেশাগত দক্ষতার পূর্ণ আস্থা ব্য়ক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদকে কড়া জবাব দেওয়া আমাদের রাষ্ট্রীয় সংকল্প। এদিন জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবও। উপস্থিত ছিলেন BSF, NSG, অসম রাইফেলস, CRPF, SSB, CISF-এর শীর্ষ কর্তারা। এই তৎপরতার মধ্য়েই দেশবাসীর প্রশ্ন, পাকিস্তানকে কবে জবাব দেবে মোদি সরকার? কখন ? কীভাবে ? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget